দ্বিতীয় ওয়ানডের আগে যুক্তরাজ্যে গেলেন কোচ সিমন্স
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ PM

দ্বিতীয় ওয়ানডের আগে যুক্তরাজ্যে গেলেন কোচ সিমন্স

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৭/২০২৫ ০৩:৩১:৩৪ PM

দ্বিতীয় ওয়ানডের আগে যুক্তরাজ্যে গেলেন কোচ সিমন্স

ছবি : ফাইল ফটো


টেস্ট সিরিজ শেষে বর্তমানে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। গত বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে হারার পর আগামীকাল শনিবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন মেহেদী হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্তরা। কলম্বোয় মুখোমুখি হবে দুই দল। তবে সিরিজের মাঝপথেই দল রেখে যুক্তরাজ্যের উদ্দেশে উড়াল দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।

জানা গেছে, সিমন্স যুক্তরাজ্য যাচ্ছেন দুইদিনের জন্য। ৭ জুলাই আবার শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন এই ক্যারিবিয়ান কোচ। বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ব্যবস্থাপক নাফিস ইকবাল। 

তিনি জানিয়েছেন, সিমন্স যুক্তরাজ্য যাচ্ছেন ডাক্তার দেখাতে। গত ফেব্রুয়ারিতেই ডাক্তার দেখানোর কথা তার। তবে সেই সময় বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যস্ত থাকায় যেতে পারেননি তিনি। তবে এবার আর অ্যাপয়েন্টমেন্ট পেছানো সম্ভব হয়নি। 

আগামী সোমবার শ্রীলংকায় ফেরার কথা সিমন্সের। আর পাল্লেকেলেতে বাংলাদেশ তাদের তৃতীয় ওয়ানডে খেলবে তার পরদিন, মঙ্গলবার। প্রথম ওয়ানডেতে ৭৭ রানের হওয়ায় পরের দুই ম্যাচই পরিণত হয়েছে বাঁচা-মরার লড়াইয়ে। সিরিজ জিততে হলে জেতার কোনো বিকল্প নেই। ওয়ানডে সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ-শ্রীলংকা। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক
শাবির দুটি নতুন ভবনে ব্যবহার হচ্ছে নিম্নমানের নির্মাণসামগ্রী