ভুল স্বীকার করে লিটনের দুঃখপ্রকাশ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ PM

ভুল স্বীকার করে লিটনের দুঃখপ্রকাশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৩ ০৩:৪০:৫৮ AM

ভুল স্বীকার করে লিটনের দুঃখপ্রকাশ

লিটন কুমার দাস। ফাইল ছবি


পুনের টিম হোটেলে নিরাপত্তাকর্মী ডেকে সাংবাদিকদের বের করে দেওয়ার ঘটনায় ভুল স্বীকার করেছেন জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস। সোমবার সকালে নিজের ফেসবুক পেজে ব্যানার পোস্ট করে দুঃখ প্রকাশ করেন তিনি। 

স্ট্যাটাসে তিনি বলেন, গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল।

তিনি আরও বলেন, হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।

শনিবার পুনেতে পৌছেছে বাংলাদেশ দল। তিন দিন অনুশীলন নেই তাদের। রোববার অনুশীলন না থাকায় ভারতে বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিকরা টিম হোটেলে যান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে দেখা করতে। 

নিয়ম অনুযায়ী, হোটেলের টিম লবিতে অপেক্ষা করছিলেন সাংবাদিকরা। ওই সময় ছোট ছোট দলে মধ্যাহ্নভোজের জন্য বের হচ্ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বেশ ক’জন ক্রিকেটার বের হলেও সাংবাদিকদের সঙ্গে আকার-ইঙ্গিতে হাই-হ্যালো ছাড়া কোন কথা হয়নি তাদের। 

লিটন দাসও মধ্যাহ্নভোজের জন্য বের হন। লবিতে সাংবাদিক দেখেই যেন দলের টিম ম্যানেজারের ভূমিকা নেন তিনি। নিরাপত্তাকর্মী ডেকে জিজ্ঞেস করেন সেখানে সাংবাদিক কেন। এরপর ক্রিকেটারদের ভিডিও করা হচ্ছে এমন অভিযোগ করে হোটেল থেকে তাদের বের করে দিতে বলেন তিনি। 

লিটনের চাওয়া মতো সাংবাদিকদের হোটেল থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করেন হোটেলের নিরাপত্তাকর্মী। ব্যাট হাতে রান না পাওয়া লিটনের এমন আচরণে হতবাক হয়েছেন দলের সঙ্গে থাকা বিসিবির অফিসিয়ালরা। 

ডিডি



শীর্ষ সংবাদ:

মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক