মেহেদী হাসান মিরাজের কারণেই ব্যাটিং অর্ডারে সব সমস্যা!
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ PM

মেহেদী হাসান মিরাজের কারণেই ব্যাটিং অর্ডারে সব সমস্যা!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৩ ১১:০৫:৫১ AM

মেহেদী হাসান মিরাজের কারণেই ব্যাটিং অর্ডারে সব সমস্যা!

ছবি: সংগৃহীত


বাংলাদেশ দলের সর্বশেষ তিন ম্যাচে ওপেনার হিসেবে খেলছেন লিটন দাস এবং তানজিদ হাসান তামিম। তবে তিন নম্বর পজিশনে এসেছে একাধিকবার পরিবর্তন। কখনো নাজমুল হোসেন শান্ত আবার কখনো মেহেদী হাসান মিরাজকে দেখা গেছে এই পজিশনে। যে কারণে বাকিদের ব্যাটিং অর্ডারেও পরিবর্তন এসেছে।

দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন স্বীকার করেছেন মিরাজকে জায়গা দিতেই বাকি জায়গায় পরিবর্তন এসেছে। পুনেতে আজ গণমাধ্যমে তিনি বলছিলেন, 'এটা যদি এমন হতো মিরাজ তার পজিশনে ব্যাট করছে তাহলে কোন সমস্যাই থাকত না। শান্ত তিন, সাকিব চার, হৃদয় পাঁচ, মুশফিক ছয়। হয়ত মাহমুদউল্লাহ সাত বা মিরাজ সাত, মাহমুদউল্লাহ আট। মিরাজকে আমরা টপ অর্ডারে ব্যবহার করাতে, ডান-বাম সমন্বয় করতে গিয়ে জিনিসটা হচ্ছে। যেটা বললাম মিরাজ এশিয়া কাপে টপ অর্ডারে ব্যাট করে একটা একশো করেছে। ওয়ার্মআপ ম্যাচেও করেছে। এই চিন্তা করেই তাকে খেলানো হয়েছে।

সুজন মনে করেন দলের মূল ব্যাটারদেরই বড় রান করতে হবে। তিনি বলেন, 'আমি বলছি না, মিরাজ দলের মূল ব্যাটার। কিন্তু সে তার ব্যাটিং উন্নতি করেছে। তারপরও আমাদের ডিপেন্ড করতে হবে যারা টপ অর্ডার আছে লিটন বা তামিম এদের উপর বা মুশফিক, সাকিব বা হৃদয়। এরা আমাদের টপ অর্ডার। আমরা ভেবেছিলাম মিরাজকে আগে পাঠালে হয়ত ব্যাটিং অর্ডার লম্বা হয়। সেটা আসলে ব্যাকফায়ার করছে।'

ভারতের বিপক্ষে বৃহস্পতিবার চতুর্থ ম্যাচে চেনা ব্যাটিং অর্ডারে ফিরবে টাইগাররা। সুজন বললেন, 'আমি মনে করি সুনির্দিষ্ট ব্যাটিং পজিশন গুরুত্বপূর্ণ। আমরা কেন বলি বিশেষজ্ঞ? ঠিক না? ওপেনার বিশেষজ্ঞ, তিন নম্বরের বিশেষজ্ঞ এভাবে বলে।'

এম সি



শীর্ষ সংবাদ:

মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক