পায়ের লিগামেন্ট ছিঁ ড়ে বিশ্রামে আফরান নিশো
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

পায়ের লিগামেন্ট ছিঁ ড়ে বিশ্রামে আফরান নিশো

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৮/২০২৫ ০৩:৫৫:৫৬ অপরাহ্ন

পায়ের লিগামেন্ট ছিঁ ড়ে বিশ্রামে আফরান নিশো

ফাইল ফটো


ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমায় ক্যামিওর পর দীর্ঘ সময় ধরে নতুন কোনো কাজে দেখা যাচ্ছে না আলোচিত অভিনেতা আফরান নিশোকে। তবে সম্প্রতি রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলে সুখবর এসেছে। কিন্তু এই সুখবরের মাঝে এক বড় ধাক্কা খেলেন অভিনেতা নিজেই, যখন জানা গেল তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। এই জটিল কারণে আপাতত বিশ্রামে রয়েছেন নিশো এবং কোনো শুটিংয়ে অংশ নিচ্ছেন না।শনিবার (৯ আগস্ট) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে নিশো নিজেই তার হাঁটুর সমস্যার কথা জানিয়ে বলেন, ‘সুড়ঙ্গ-২’ কবে আসবে তা নির্মাতা রাফী জানেন। তবে আমাকে ফিজিক্যালি ফিট হতে হবে। পুরোপুরি সচল জীবনযাপন করতে হলে আমাকে হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে।

তিনি আরও জানান, এটা এর আগে কখনো বলা হয়নি। আজ প্রথমবার এখানে শেয়ার করলাম। এটা জানলে অনেকেই হয়তো আমাকে কাজে নেবে না, বলবে তোমার তো পা ভাঙা।এই সংবাদে অনেক ভক্ত ও শিল্পকলা প্রেমীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আফরান নিশোর দ্রুত সুস্থতা কামনা করে সবাই অপেক্ষায় রয়েছেন যেন তিনি আবার পর্দায় ফিরে আসেন পুরোদমে।

এদিকে, সেপ্টেম্বরে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেতে যাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত সিরিজ ‘আঁকা’, যেখানে আফরান নিশোর সঙ্গে দেখা যাবে মাসুমা রহমান নাবিলাকেও।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা