বুমরাহদের কোচ হলেন মালিঙ্গা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

বুমরাহদের কোচ হলেন মালিঙ্গা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১০/২০২৩ ০৭:৩০:৩৮ পূর্বাহ্ন

বুমরাহদের কোচ হলেন মালিঙ্গা

ছবি: সংগৃহীত


২০০৯ সাল থেকে ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে সম্পর্ক সাবেক শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার। ২০১৯ সাল পর্যন্ত তিনি দলটির হয়ে খেলেছেন। তবে তার দায়িত্ব বদলেছে, এবার কোচের ভূমিকায় দেখা যাবে মালিঙ্গাকে। জসপ্রীত বুমরাহদের সঙ্গে একসময় খেলা এই পেসার তাদের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন।

কেবল আইপিএলই নয়, মুম্বাই ফ্র্যাঞ্চাইজির অন্য দুই দল মুম্বাই ইন্ডিয়ান্স কেপটাউন (দক্ষিণ আফ্রিকান লিগ) ও মুম্বাই ইন্ডিয়ান্স নিউইয়র্কেরও (আমেরিকার মেজর লিগ ক্রিকেট) বোলিং কোচ হয়েছেন সাবেক এই লঙ্কান। মার্ক বাউচারের নেতৃত্বে মুম্বাইয়ের কোচিং স্টাফে আছেন দলটির সাবেক খেলোয়াড় ও ক্যারিবীয় তারকা অলরাউন্ডার কেইরন পোলার্ড।

দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত মালিঙ্গা বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হতে পারা আমার জন্য সম্মানের। মার্ক বাউচার, রোহিত শর্মা ও দলের অন্যদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। বিশেষ করে এই বোলিং ইউনিটকে আমি ভালোবাসি এবং মুম্বাইয়ের তরুণ প্রতিভাদের নিয়ে কাজ করাও আনন্দের।’

এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবে ৯ বছর দায়িত্ব পালন করেছেন কিউই কিংবদন্তি শেন বন্ড। দু’দিন আগে পদত্যাগ করেছেন তিনি। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে মালিঙ্গাকে। মুম্বাইয়ের সঙ্গে লঙ্কান ক্রিকেটারের সম্পর্ক ১৩ বছরের। এর মধ্যে সবমিলিয়ে ৭টি ট্রফিও জিতেছে ফ্র‌্যাঞ্চাইজিটি। যার মধ্যে চারবার তারা আইপিএল চ্যাম্পিয়ন হয়। এছাড়া দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি টাইটেলও জিতেছে মুম্বাই। 

আমেরিকান মেজর লিগ ক্রিকেটেও বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন মালিঙ্গা। এরপর আইপিএলের দল রাজস্থান রয়েলসের বোলিং বিভাগের দায়িত্বেও তাকে দেখা গেছে।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক