অর্থকষ্টে ভুগেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

অর্থকষ্টে ভুগেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ০৩:২৪:৩৩ অপরাহ্ন

অর্থকষ্টে ভুগেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

ফাইল ফটো


ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে কাজ করেছেন অসংখ্যা সিনেমায়। সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন বহু ব্যবসাসফল সিনেমা। বর্তমানে নতুন সিনেমার খবরে খুব একটা পাওয়া যায় না এই চিত্রনায়িকাকে।

তবে বিভিন্ন পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত আছেন অপু বিশ্বাস। পাশাপাশি নাম লিখিয়েছেন ব্যবসায়ও। সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, তিনি এখন আর্থিকভাবে সফল। তবে একটা সময় অনেক অর্থকষ্টে ভুগেছেন।অপুর ভাষ্য, ‘এই ঘটনাটি ঘটেছিল যখন জয় জন্মানোর পর তাকে নিয়ে ভারত থেকে দেশে ফিরি। হাতে একেবারেই কোনো টাকা পয়সা ছিল না, ব্যাংকে তো দূরের কথা। তখন বুঝেছি, যাদের অর্থের অভাব আছে তাদের প্রতিটি দিন কিভাবে হিসেব করে চলতে হয়। আমিও সেই থেকে মিতব্যয়ী হয়েছি অনেকটা।’কিভাবে সেই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন তাও জানান এই চিত্রনায়িকা। তার কথায়, ‘আপনারা দেখবেন আমি অনেক বেশি সোনার গয়না পরি। সোনার গয়না আমার খুব ভালো লাগে। তাই যখন নিয়মিত সিনেমা করতাম তখন দেশে কিংবা দেশের বাইরে যেখানেই কোন সোনার গয়না পছন্দ হয়ে যেত কিনে ফেলতাম। তখন তো কিনতাম শখ পূরণের জন্য। কিন্তু সেই গয়নাগুলোই যে আমার এমন বাজে পরিস্থিতিতে কাজে লাগবে কখনো কল্পনাও করিনি। ওই সময় আমার অনেকগুলো সোনার গয়না বিক্রি করে ভালো অংকের টাকা পাই। যা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলাম। এরপর তো আবার কাজে ফিরে একটু একটু করে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি।’

দুই দশকের অভিনয়জীবন চিত্রনায়িকা অপু বিশ্বাসের। আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমাটি দিয়ে বড়পর্দায় তার যাত্রা শুরু হয়। সিনেমাটি মুক্তি পায় ২০০৫ সালে। পরের বছরে তিনি অভিনয় করেন ‘কোটি টাকার কাবিন’ সিনেমায়। এতে শাকিব খানের বিপরীতে দেখা যায় তাকে। আর এই সিনেমা দিয়েই শাকিবের সঙ্গে দীর্ঘ এক যুগের পথচলা শুরু হয় তাদের। তারা একসঙ্গে অভিনয় করেছেন ৮০টি সিনেমায়। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা