শ্রীলংকাকে ২৬৩ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো নেদারল্যান্ডস
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ PM

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

শ্রীলংকাকে ২৬৩ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো নেদারল্যান্ডস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৩ ০৩:৪৮:২২ AM

শ্রীলংকাকে ২৬৩ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো নেদারল্যান্ডস

ছবি : সংগৃহিত


৭১ রানে উইকেট, ৯১ রানে বিদায় নিয়েছে ৬জন ব্যাটার। শ্রীলঙ্কার সামনে এবারের বিশ্বকাপে সবচেয়ে কম রানে অলআউট হয় কি না নেদারল্যান্ডস- সেই প্রমাদ গুনছিলো সবাই। কিন্তু হঠাৎ করেই লঙ্কান বোলারদের সামনে সাইব্র্যান্ড অ্যাঙ্গেলব্রেখট এবং লোগান ফন বিক হিমালয় পর্বতের ন্যায় দাঁড়িয়ে যান।

১৩০ রানের দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন নেদারল্যান্ডসের এই দুই ব্যাটার। যার ফলে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সামনে ২৬৩ রানের লক্ষ্য দাঁড় করিয়ে দেয় ডাচরা।লখনৌর অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুতে ব্যাটাররা বাজে পারফরম্যান্স করলেও শেষ দিকে অ্যাঙ্গেলব্রেখট এবং লোগান ফন বিকের দৃঢ়তায় ২৬২ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস।

টস জিতে ব্যাট করতে নেমেই কাসুন রাজিথা ঝড় তোলেন ডাচ শিবিরে। তাকে সঙ্গ দেন দিলশান মধুশঙ্কা। যে কারণে দেখা গেলো নিয়মিত বিরতিতে উইকেট পড়তে পড়তে ৭১ রানে ৫জন টপ অর্ডার নাই হয়ে গেছে। এর মধ্যে সর্বোচ ২৭ রান করেন কলিন আকারম্যান  টেল এন্ডারে ৮২ বলে ৭০ রান করেন সাইব্র্যান্ড অ্যাঙ্গেহল। তার সঙ্গে ব্যাট হাতে জ্বলে ওঠেন লোগান অন বিক। দুজনের ১৩০ রানের অনবদ্য জুটির ওপর ভর করে ৪৯. ওভারে গিয়ে ২৬২ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।

৭৫ বলে ৫৯ রান করে আউট হন লোগান ফন বিক। ২টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি। এছাড়া ১৬টি করে রান করেন স্কট এডওয়ার্ডস এবং ম্যাক দাউদ। শ্রীলঙ্কান হয়ে দিলশান মধুনশঙ্কা এবং কাসুন রাজিথা নেন ৪টি করে উইকেট। উইকেট নেন মহেশ থিকসানা।

JA



শীর্ষ সংবাদ:

মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক