তাসকিনকে নিয়ে ‘উদ্বেগ’ নেই
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

তাসকিনকে নিয়ে ‘উদ্বেগ’ নেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৩ ০৭:২৭:০৫ পূর্বাহ্ন

তাসকিনকে নিয়ে ‘উদ্বেগ’ নেই

ছবি : সংগৃহিত


দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে রান উৎসবের ম্যাচ চলছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। স্টেডিয়াম থেকে ১২ মিনিটের পথ পেরুলেই হোটেল দ্য তাজ। শতবর্ষী যে হোটেলে আস্তানা গেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ব্যাট-বল থেকে দুদিনের ছুটি তাদের।

ইংল্যান্ডের বোলারদের বেধড়ক পিটিয়ে দক্ষিণ আফ্রিকা যে রান উৎসব করলো তা থেকে কি চোখ সরাতে পেরেছে বাংলাদেশ! আগে ব্যাটিংয়ে নেমে তারা স্কোরবোর্ডে তুলেছে ৩৯৯ রান। পরের ম্যাচ তাদের বিপক্ষেই। তাই দক্ষিণ আফ্রিকার চার-ছক্কার বৃষ্টি কিছুটা ভাবাতেই পারে এই দলকে

প্রতিপক্ষকে নিয়ে ভাবনা তো থাকবেই সঙ্গে যোগ হয়েছে দলের ক্রিকেটারদের চোট নিয়ে উৎকণ্ঠা। সাকিবের ঊরুর চোট সেরে উঠার পথে। বিসিবি সাকিবের স্ক্যান রিপোর্টে টিয়ারের কথা না প্রকাশ করলেও জানা গেছে টিয়ার ওয়ান হয়েছে অধিনায়কের। পুরোপুরি সেরে উঠতে প্রয়োজন এক সপ্তাহ। ভারতের বিপক্ষে ম্যাচ মিস করা সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিরবেন তা মোটামুটি নিশ্চিত।

আগের ম্যাচে তাকে খেলিয়ে ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। পরিপূর্ণ বিশ্রাম দিয়ে তাকে প্রস্তুত করছে দক্ষিণ আফ্রিকা ম্যাচের জন্য। যে ম্যাচ থেকে নিজেদের সেমিফাইনাল খেলার ডু আর ডাই মিশনে মাঠে নামবে বাংলাদেশ।

এদিকে গণমাধ্যমে হুট করেই খবর, পেসার তাসকিন আহমেদ কাঁধের ইনজুরিতে ভুগছেন। তাকে নিয়ে রয়েছে শঙ্কা। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, তার তেমন কিছুই হয়নি। হালকা নিগল আছে। যেটা নিয়ে উদ্বেগের কিছু নেই। রোববার ওয়াংখেড়েতে দুপুর ২টায় অনুশীলন শুরু করবে বাংলাদেশ। তাসকিনের আশা আগামীকাল থেকে বোলিং করতে পারবেন। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি।

ভারতের বিপক্ষে ম্যাচটি খেলা হয়নি বাংলাদেশের পেস বোলিং বিভাগের ট্র্যামকার্ডের। বিশ্বকাপে যে তিনটি ম্যাচ তিনি খেলেছেন, ব্যথা সঙ্গে নিয়েই খেলতে হয়েছে তাকে। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ছয় ওভার করে বল করেন। নিউ জিল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে করেন ৮ ওভার। তিন ম্যাচে উইকেট পেয়েছেন দুটি। এক আসর পর বিশ্বকাপে খেলার সুযোগ পেলেও এখনও মেলে ধরার মতো পারফরম্যান্স আসেনি। তবে এসব নিয়ে তাসকিন বিচলিত নন একদমই। কারণ খুব ভালো করেই জানেন, ব্যর্থতা পেরিয়ে সাফল্যের সূর্য্যের দেখা মিলবে।

ছুটিতে থাকায় ক্রিকেটাররা আজ যার যার মতো করে ঘুরে বেড়িয়েছেন। পছন্দের জায়গায় গিয়েছেন খেতে। কেউ গিয়েছেন শপিং মলে। মুম্বাই এমনিতেও ব্যস্ত এবং ঘিঞ্জি শহর। তাই বেশি সময় বাইরে থাকতে পারেননি তারা।

JA



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক