১০ জনের বিপক্ষে জয় লিভারপুলের
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

১০ জনের বিপক্ষে জয় লিভারপুলের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৩ ০৮:৫২:২৪ পূর্বাহ্ন

১০ জনের বিপক্ষে জয় লিভারপুলের

ছবি: সংগৃহীত


ইংলিশ প্রিমিয়ার লিগে ১০ জনের এভারটনের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে লিভারপুল। ক্লাবটির হয়ে দুটি গোলই করেছেন মিসরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ। এনফিল্ডে অ্যাওয়ে ম্যাচে শুরুটা ভালোই করেছিল এভারটন। তবে ম্যাচের ৩৭তম মিনিটে দ্বিতীয় হলুদকার্ড দেখে (লালকার্ড) মাঠ ছাড়তে হয় তাদের ডিফেন্ডার অ্যাশলে ইয়ংকে। এতেই পিছিয়ে যেতে হলো শন ডাইচের শিষ্যদের।

ম্যাচের বাকি সময়টা ১০ জনের নিয়ে খেলতে হয়েছে এভারটনকে। একজন কম নিয়ে খেললেও লিভারপুলকে ৭৫ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল দ্য ব্লুজরা। তবে শেষ রক্ষা হয়নি।

৭২ মিনিটে এভারটনের মাইকেল কিয়েন নিজেদের বক্সে হ্যান্ডবল করে বসেন। ৭৫তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন সালাহ। বাঁ পায়ের দারুণ শটে এভারটনের জালে বল জড়িয়ে দেন মিসরীয় তারকা।

এরপর বেশকিছু আক্রমণ করে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ইনজুরি সময়ে এসে নিজের দ্বিতীয় গোল করেন সালাহ। ৯৭তম মিনিটে ডারউইন নুলেজের এসিস্ট থেকে বাঁ পায়ের দারুণ শটে জাল কাঁপান এই ফরোয়ার্ড। ১০ জন নিয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার কারণে তেমন কোনো আক্রমণ করতে পারেনি এভারটন। অবশেষে ২-০ ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

এতে ৯ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট তালিকার ১৬ নম্বরে রয়ে গেলো এভারটন। অন্যদিকে সমান ম্যাচে ৬ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে লিভারপুল। তবে পরের ম্যাচে ম্যানচেস্টার সিটি ব্রাইটনের বিপক্ষে জিতলে তারাই উঠবে শীর্ষে।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক