শেখ হাসিনার লকার জব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৬ PM

শেখ হাসিনার লকার জব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৯/২০২৫ ০১:৩৭:২৭ PM

শেখ হাসিনার লকার জব্দ


পূবালী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ব্যাংকটির মতিঝিল শাখায় থাকা লকারটি জব্দ করা হয়েছে বলে সিআইসির মহাপরিচালক আহসান হাবীব জানিয়েছেন।

সিআইসির পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনার নামে থাকা লকার নং-১২৮ দীর্ঘদিন ধরে অপ্রকাশিত ছিল। দুইটি চাবির একটি শেখ হাসিনার হেফাজতে রয়েছে বলে জানা গেছে। লকারের মালিকানা, এর ভেতরের সম্পদ এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেন সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে।

সিআইসির একটি বিশেষ টিম উপস্থিত থেকে লকারটি জব্দ করে। তারা জানিয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকারটি খোলার পদক্ষেপ নেওয়া হবে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে লকারের ভেতরের কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সিআইসির মহাপরিচালক আহসান হাবীব বলেন, আমরা প্রাথমিকভাবে লকারের অস্তিত্ব শনাক্ত করেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা জব্দ করেছি। বিস্তারিত পরে গণমাধ্যমকে জানানো হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ছাতকে চেলা নদীর শাখা থেকে অ*বৈধ বালু উ*ত্তোলন, ২৬ জনের বি*রুদ্ধে মা*মলা
সিলেট দেশের অন্যতম সম্প্রীতির নগরী- জেলা প্রশাসক
গ্রিন ও ক্লিন সিলেট গড়তে বেশি করে গাছ লাগাতে হবে’ -সিসিক প্রশাসক
এসএমপির নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম
বন্যার ঝুঁ'কিতে সিলেট বিভাগ
গোয়াইনঘাটে নদীগর্ভে বি*লীনের পথে জেলা পরিষদ ডাকবাংলো
খাবারের মান নিয়ে অ*ভিযোগ করায় শিক্ষার্থীকে মা*রধর, শাবিপ্রবিতে বিক্ষো*ভ
হরিজন সম্প্রদায়ের মানুষ সমাজের গুরুত্বপূর্ণ সেবাদাতা - সিসিক প্রশাসক
খেলাধুলার উন্নয়নে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী
সরকারি অনুমোদন না থাকায় সিলেটে সেইফওয়ে হাসপাতাল সি*লগালা