সিলেট দেশের অন্যতম সম্প্রীতির নগরী- জেলা প্রশাসক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ AM

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের মতবিনিময়

সিলেট দেশের অন্যতম সম্প্রীতির নগরী- জেলা প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৭/২০২৬ ০৯:০৫:০১ PM

সিলেট দেশের অন্যতম সম্প্রীতির নগরী- জেলা প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিলেট জেলা ও মহানগর শাখার নেতারা।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সংগঠনের নেতারা ফুল দিয়ে নবাগত জেলা প্রশাসককে শুভেচ্ছা জানান এবং সিলেটে স্বাগত জানান।

মতবিনিময় সভায় নেতারা সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরেন। পাশাপাশি নগরীর বিভিন্ন মন্দিরের উন্নয়নমূলক কাজ, অবকাঠামোগত প্রয়োজন এবং বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরে সেগুলো সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।

জবাবে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, সিলেট দেশের অন্যতম সম্প্রীতির নগরী। এ ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। দায়িত্ব পালনকালে তিনি পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগরের সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, মহানগর সভাপতি সুব্রত দেব, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক দিপক কুমার দাস, মহানগরের সাধারণ সম্পাদক চন্দন দাশ এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে নেতারা নবাগত জেলা প্রশাসকের সফল দায়িত্ব পালন কামনা করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা