লন্ডনের গোল্ডস্মিথস বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে গ্র্যাজুয়েশন করলেন নাঈম
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ PM

লন্ডনের গোল্ডস্মিথস বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে গ্র্যাজুয়েশন করলেন নাঈম

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৯/২০২৬ ০৬:১৫:২৬ PM

লন্ডনের গোল্ডস্মিথস বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে গ্র্যাজুয়েশন করলেন  নাঈম

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৫ নম্বর চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের কৃতি সন্তান নূরুল ইসলাম নাঈম যুক্তরাজ্যের খ্যাতনামা গোল্ডস্মিথস, ইউনিভার্সিটি অব লন্ডন (Goldsmiths, University of London) থেকে অ্যানথ্রোপলজি (নৃবিজ্ঞান) বিষয়ে সফলভাবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।

নাঈমের এ অর্জনে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। ছেলের সাফল্যে গর্বিত তাঁর বাবা লন্ডনপ্রবাসী মো. জহিরুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, “Very proud moment for us”। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ছেলের ভবিষ্যৎ জীবনের সফলতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

লন্ডনের অ্যাকাডেমিক অঙ্গনে উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ ধাপ সফলভাবে শেষ করেছেন নাঈম। তবে তাঁর শিক্ষাযাত্রা এখানেই শেষ নয়। গ্র্যাজুয়েশন শেষে তাঁর পরবর্তী লক্ষ্য পোস্টগ্র্যাজুয়েট সার্টিফিকেট ইন এডুকেশন (PGCE) সম্পন্ন করা। ভবিষ্যতে শিক্ষকতা পেশায় যুক্ত হয়ে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় রয়েছে তাঁর।

নাঈমের সমাবর্তন অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দনে ভাসছেন তিনি।

এলাকাবাসী জানান, চিলাউড়া গ্রামের মতো প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে যুক্তরাজ্যের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে নাঈমের এ অর্জন শুধু তাঁর পরিবার নয়, পুরো চিলাউড়া ও জগন্নাথপুরবাসীর জন্য গর্বের। তাঁর এই সাফল্য এলাকার তরুণদের উচ্চশিক্ষায় আরও উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
গোয়াইনঘাটের বারকিপুর স্কুল: নেই সী'মানা প্রাচীর, নি'রাপত্তাহীনতায় শিক্ষক ও শিক্ষার্থীরা
আচরণবিধি ভাঙলেই প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি
সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে
বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ