নির্মাতাদের প্রতি ক্ষমা চেয়েছেন: চিত্রনায়িকা পপি
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০৮ PM

নির্মাতাদের প্রতি ক্ষমা চেয়েছেন: চিত্রনায়িকা পপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৫ ০৪:০১:০৫ PM

নির্মাতাদের প্রতি ক্ষমা চেয়েছেন: চিত্রনায়িকা পপি

ফাইল ফটো


জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি প্রায় পাঁচ বছর ছিলেন আড়ালে। আর তার এই আড়ালের যাওয়া ঘটনা হঠাৎ করেই। এর মধ্যে গুঞ্জন রটে- বিয়ে করেছেন পপি। হয়েছে সন্তানের মাও। দীর্ঘ আড়াল ভেঙে চলতি বছর ফেব্রুয়ারি প্রকাশ্যে আসেন এই চিত্রনায়িকা। তখন জানা যায়, গুঞ্জন না যা রটেছিল তা সবই সত্যি।

প্রকাশ্যে এসে নায়িকা অভিযোগ করেন তার মা ও ভাইবোনদের বিরুদ্ধে। দ্বন্দ্ব- জমিজমা সংক্রান্ত। এরপর বিষয়টি নিয়ে একটি ফেসবুক লাইভেও আসেন পপি। তারপর আবার আড়াল হন এই অভিনেত্রী।সম্প্রতি নায়িকার জন্মদিনে (১০ সেপ্টেম্বর) কথা বলেন পপি। সেখানে নিজের অসমাপ্ত সিনেমাগুলোর জন্য নির্মাতাদের প্রতি ক্ষমাও চেয়েছেন তিনি।পপির কথায়, ‘দুটি নয়, আমার আরও কয়েকটি সিনেমা আটকে আছে। এর জন্য মন থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমার কারণে নির্মাতারা বিপাকে পড়েছেন। কিন্তু জীবনের সব সিদ্ধান্ত সব সময় নিজের হাতে থাকে না। মনের অজান্তে কিংবা পরিস্থিতির কারণে এই গ্যাপটা তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইচ্ছাকৃতভাবে কাজগুলো আটকে যায়নি। আমি কাউকে কোনো দিন বিপদে ফেলিনি, কারো ক্ষতি করিনি। ইচ্ছে আছে, যদি সুযোগ মেলে অসমাপ্ত কাজগুলো শেষ করে দেব। না হলে নির্মাতাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু করার নেই। তারা যেন ভুল না বোঝেন, আমাকে যেন মাফ করে দেন।’এদিকে অভিনয়ে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন পপি। তবে সিনেমা প্রযোজনার প্রতি তার আগ্রহ রয়েছে। অতীতেও প্রযোজক হিসেবে কাজ করেছেন তিনি, যদিও নতুন কোনো প্রযোজনার বিষয় এখনো চূড়ান্ত নয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা