কমলা গাউনে ভিন্ন লুকে নজর কাড়লেন জয়া
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

কমলা গাউনে ভিন্ন লুকে নজর কাড়লেন জয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৫ ০৮:০০:৪৪ অপরাহ্ন

কমলা গাউনে ভিন্ন লুকে নজর কাড়লেন জয়া

ছবি : সংগৃহীত


দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। কয়েক দশক ধরে সাবলীল অভিনয় দিয়ে দর্শকের মন কেড়ে যাচ্ছেন। তবে শুধু অভিনয়েই নয়, সামাজিক মাধ্যমে ভক্তদের মাঝেও নিয়মিত ঝড় তোলেন এই অভিনেত্রী; কখনো বোল্ড লুকে আবার কখনো ভিন্ন লুকে।

গত মঙ্গলবার রাতে নতুন ফটোশুটে অংশ নেন জয়া; তারই ছয়টি ছবি পোস্ট করেন। দেখা যায়, কমলা রংয়ের ওয়ান-শোল্ডার ডিজাইনের একটি গাউনে নানা ভঙ্গিমায় ধরা দিয়েছেন তিনি। এছাড়াও গাউনের ফিটিং একেবারে স্লিম-কাট, যা জয়াকে আরও ফুটিয়ে তুলেছে।

জয়া এসব ছবি একাধিক পোস্টে ভাগ করতেই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে যায় ঝড়ের গতিতে। একটি পোস্টে লিখেছেন, ‘ক্রিমসন অবেশন’। আবার অ্যাট দ্যা রেট ট্যাগ দিয়ে লিখেছেন, ‘সৌম্য সিংহ ফটোগ্রাফি’, ‘স্টাইল বাই সামিট’।

বলা বাহুল্য, অনুরাগীরা একদিকে যেমন জয়ার রূপের প্রশংসা করছেন, তেমনি অনেকেই চমকে গেছেন; বিশেষ করে তার পোশাকটি নজর কেড়েছে সকলের।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা