জুবিনের মৃ ত্যু র পর প্রথমবার মুখ খুললেন স্ত্রী গরিমা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

জুবিনের মৃ ত্যু র পর প্রথমবার মুখ খুললেন স্ত্রী গরিমা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৫ ১০:৪০:৩৮ অপরাহ্ন

জুবিনের মৃ ত্যু র পর প্রথমবার মুখ খুললেন স্ত্রী গরিমা

ছবি: নিজস্ব


ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে ভক্ত-অনুরাগীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিং করার সময় শ্বাসকষ্টজনিত জটিলতায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় ‘নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মহন্ত এবং জুবিনের ব্যক্তিগত সহকারী সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। 

আসাম সরকার এই মৃত্যুর তদন্তভার নিয়েছে এবং জানিয়েছে পুলিশ শ্যামকানু ও সিদ্ধার্থসহ শেষ মুহূর্তে জুবিনের সঙ্গে থাকা সবাইকে জিজ্ঞাসাবাদ করবে। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যমে এক ভিডিও বার্তায় মুখ খুলেছেন জুবিনের স্ত্রী গরিমা। 

তার কথায়, ‘জুবিন আসছে, আমরা সবাই শেষবারের জন্য ওকে দেখব। আমি সকলকে অনুরোধ করছি সিদ্ধার্থর বিরুদ্ধে কেউ কোনও কথা বলবেন না। কারণ সিদ্ধার্থই জুবিনের খেয়াল রাখত।’

তিনি আরও বলেন,‘ করোনার সময়ে যখন জুবিনের সিজার অ্যাটাক হয়, তখন একমাত্র সে-ই নিজের জীবন বাজি রেখে আমার স্বামীকে মুম্বাই নিয়ে গিয়েছিল।’

জুবিনের স্ত্রীর ভাষ্যে, ‘গত ২০ বছর ধরে সিদ্ধার্থ আমাদের পরিবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আপনারা এমন কিছু বলবেন না। এই মুহূর্তে আমাদের পরিবারের তাকে প্রয়োজন। জুবিন আসছে। আপনারা আইন মেনে চলুন, পুলিশকেও সাহায্য করুন।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা