‘ব্যাচেলর পয়েন্টে’ কি ইভা ফিরছে
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ AM

‘ব্যাচেলর পয়েন্টে’ কি ইভা ফিরছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৯/২০২৫ ১১:২১:৩৩ PM

‘ব্যাচেলর পয়েন্টে’ কি ইভা ফিরছে

ছবি : সংগৃহীত


‘ব্যাচেলর পয়েন্ট’ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন ‘ইভা’ চরিত্রের অভিনেত্রী পারশা ইভানা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গুঞ্জন, যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে চলে গেছেন অভিনেত্রী। আবার কেউ কেউ বলছিলেন, মার্কিন দেশে পড়াশোনা করতে গেছেন তিনি। হঠাৎ দেশে ফিরে এসেছেন পারশা। যোগ দিয়েছেন বিনোদন অঙ্গনের কয়েকটি অনুষ্ঠানেও। ধারণা করা হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজেও ফিরছেন তিনি।

আজ (২৪ সেপ্টেম্বর) বুধবার ফেসবুকে ‘ইভা’ লিখে লাভ রিয়্যাক্ট দিয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেতা জিয়াউল হক পলাশ। কাবিলা চরিত্রের এই অভিনেতার জুটি হিসেবে ছিলেন পারশা। চলছে সিরিজের নতুন সিজনের সম্প্রচার। তবে নতুন সিজনে তাকে দেখা যাচ্ছে না।

জানা গেছে, দর্শককে চমকে দিয়ে এই সিজনের যে কোনো পর্বে দেখা দেবেন পারশা। পলাশের ফেসবুক পোস্ট সেই ইঙ্গিত বহন করছে। তার অনুরাগীরাও মন্তব্য করছেন, রোকেয়ার চেয়ে ইভা ভালো। ঘটনা আসলে কী? এ প্রসঙ্গে মুখ খোলেননি পারশা ইভানা। জাগো নিউজকে তিনি বলেন, ‘এখনো কোনো নাটকের কাজ শুরু করিনি। তবে শুটিংয়ে ফিরলে বড় কোনো কাজ দিয়েই ফিরতে চাই।’ ‘ব্যাচলর পয়েন্ট’-এর কোন পর্ব থেকে তাকে দেখা যাবে জানতে চাইলে পারশা বলেন, ‘আমি এখনও ডাক পাইনি।’

নৃত্যশিল্পী হিসেবে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন পারসা। ক্লাসিক্যাল নৃত্যে জাতীয় পর্যায়ে পুরস্কারও পেয়েছেন। নাচের রিয়্যালিটি শোয়ে হয়েছিলেন চ্যাম্পিয়ন। কিন্তু তিনি এখন পরিচিতি পেয়েছেন অভিনয়শিল্পী হিসেবে। দর্শক এখন তাকে চেনেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ইভা হিসেবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ