ঢাকায় আসছেন আলী আজমত
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

ঢাকায় আসছেন আলী আজমত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৯/২০২৫ ০৩:২৫:৩০ অপরাহ্ন

ঢাকায় আসছেন আলী আজমত

ফাইল ফটো


পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জুনুন’র অন্যতম সদস্য আলী আজমত। গতকাল শুক্রবার রাতে ফেসবুক পেজে দর্শকভরা কনসার্টের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘হ্যালো বাংলাদেশ। অবশেষে! আশা করি, তোমাদের সবার সাথে দেখা হবে।’

প্রথমবারের মতো ঢাকায় একক কনসার্টে পারফর্ম করতে যাচ্ছেন পাকিস্তানের এই গায়ক। কনসার্টের নাম রাখা হয়েছে ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’। তবে আয়োজক, স্থান ও তারিখ- এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।এদিকে, বাংলাদেশে এর আগে দুইবার সংগীত পরিবেশন করেছেন আলী আজমত। সর্বশেষ ২০১৯ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের মঞ্চ মাতিয়েছিলেন তিনি।

বলা দরকার, আলী আজমত পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ডদল জুনুন’র অন্যতম সদস্য। ১৯৯১ থেকে ২০০৫ পর্যন্ত এ ব্যান্ডে থেকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন এবং পরিচিত হন ‘দ্য ভয়েজ অব জুনুন’ নামে। পরবর্তীতে ২০০৬ সালে তিনি ‘সোশ্যাল সার্কাস’ ব্যান্ড গড়ে তোলেন এবং এককভাবেও সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা