মৌলভীবাজারের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার মনজুর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৬ PM

মৌলভীবাজারের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার মনজুর

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১০/২০২৩ ০৫:৫৯:০১ AM

মৌলভীবাজারের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার মনজুর

পূজা মন্ডপ পরিদর্শনেপুলিশ সুপার


শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)।

জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের অংশ হিসেবে সোমবার (২৩ অক্টোবর) উপজেলার রহিপুর ইউনিয়নের মিরতিংগা চাবাগান সার্ব্জনীন দুর্গা মন্দির ও শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। মন্ডপ পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং এবং সনাতনী ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার।

এ সময় তিনি শুভেচ্ছা উপহার হিসেবে বিভিন্ন জাতের ফলের পশরা সাজিয়ে ঝুড়ি ভর্তি ফল তুলে দেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে।


এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী,মঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, কমলগঞ্জ পুজা উৎযাপন পরিষদের সভাপতি,স্থানীয় চেয়ারম্যান,ইউপি সদস্য সহ মৌলভীবাজার জেলা পুলিশ ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

JA



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ