কমলগঞ্জে ২৫ বছর ধরে নিরবে সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক সিনহা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১৮ PM

বিনামূল্যে ঔষধ ফ্রি

কমলগঞ্জে ২৫ বছর ধরে নিরবে সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক সিনহা

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১০/২০২৩ ০৭:৩৬:২৪ AM

কমলগঞ্জে ২৫ বছর ধরে নিরবে সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক সিনহা

চিকিৎসা দিচ্ছেন চিকিৎসক সিনহা


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুরে বিগত পঁচিশ বছর ধরে নিরবে সেবা দিয়ে যাচ্ছে চিকিৎসক সিনহা। তিনি সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান। প্রতি বছর পূজার সময়ে ছুটিতে এসে উপজেলার আদমপুর ইউনিয়নের তিলকপুরস্থ গ্রামের বাড়িতে বিনামূল্যে এলাকার দরিদ্র রোগী দেখে ব্যবস্থাপত্র ও ঔষধ দিচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, এবছর দুর্গা পূজার ছুটিতে আসার পর ডা. এন.কে. সিনহা গত রোববার সকাল ৯টা থেকে নিজ বাড়িতে বিনামূল্যে রোগী দেখছেন। রোগী দেখার পর ব্যবস্থাপত্রের সাথে বিনামূল্যে ঔষধপত্রও প্রদান করছেন।

সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ১৫০ জন রোগী দেখে বিনামূল্যে ঔষধপত্রও প্রদান করছেন। সোমবার ও মঙ্গলবার একইভাবে রোগী দেখবেন। এতে প্রায় পাঁচ শতাধিক রোগী দেখে বিনামূল্যে ঔষধপত্র প্রদান করা হবে। গ্রামের মধ্যে এধরণের একজন চিকিৎসকের মহতি উদ্যোগ এলাকার লোকজনের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

চিকিৎসা গ্রহণের জন্য নারী, শিশুসহ শতাধিক রোগী বাড়ির উঠানে অপেক্ষা করছেন।

চিকিৎসা নেয়া রহিমা বেগম বলেন, বিনামূল্যে সময় নিয়ে নাক, কান ও গলা পরীক্ষা করে প্রেসক্রিপশন দিয়েছেন এবং ঔষধপত্রও দিয়েছেন। এটি আমাদের মতো গরীব লোকেরা খুবই উপকৃত হচ্ছি।

নিজ বাড়িতে মেডিকেল ক্যাম্প বিষয়ে সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. এন.কে.সিনহা বলেন, বিগত পঁচিশ বছর যাবত আমি এলাকার মানুষদের মধ্যে এই সেবা দিয়ে যাচ্ছি। এবছর বিনামূল্যে ঔষধও ফ্রি দিচ্ছি। এতে এলাকার দরিদ্র মানুষজন কিছুটা হলেও উপকৃত হচ্ছেন এবং মানুষের সেবা দিতে পারায় নিজেকেও ভালো লাগছে। এছাড়াও বাড়িতে আসলে আমি বিনামূল্যে রোগীদের সেবা দিয়ে থাকি। এবছর টানা পাঁচদিন রোগী দেখবেন বলে জানান।

JA



শীর্ষ সংবাদ:

হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ