দুঃসংবাদ পেল বাংলাদেশ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ PM

দুঃসংবাদ পেল বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১০/২০২৩ ০৭:৫৮:১৪ AM

দুঃসংবাদ পেল বাংলাদেশ

ছবি: সংগৃহীত


ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে কাঁধের চোটের কারণে খেলতে পারেননি তাসকিন আহমেদ। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও মাঠে নামতে পারছেন না এই ডানহাতি পেসার। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ খেলেছেন তাসকিন। এর মধ্যে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ছয় ওভার করে বল করেন তাসকিন, নিউজিল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে করেন ৮ ওভার। তিন ম্যাচে কেবল দুটি উইকেট পেয়েছেন তিনি।

অবশ্য দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর থেকে তাসকিনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী সাকিব। বাংলাদেশ অধিনায়কের বিশ্বাস আগামী ম্যাচে তাসকিন না থাকলেও দ্রুতই ফিট হয়ে ওঠবেন এই ডানহাতি পেসার। তাসকিন না ফেরায় একাদশে থাকতে পারেন হাসান মাহমুদ।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় বাঁ উঁরুতে চোট পেয়েছিলেন সাকিব। এরপর গেল দিন দশেক বিশ্রামের সঙ্গে হালকা অনুশীলনও করেছেন। তবে সবশেষ ভারতের বিপক্ষে ম্যাচে খেলেননি বাংলাদেশ অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা নিয়েও অনিশ্চয়তা ছিল তার।

তবে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে সাকিব নিজেই জানালেন, সবকিছু ঠিক থাকলে আগামীকাল আফ্রিকার বিপক্ষে ম্যাচে খেলবেন তিনি। সাকিব বলেন, 'ফিটনেসের আপডেট হচ্ছে গতকাল যখন অনুশীলন করেছি, তখন তেমন খারাপ কিছু অনুভব করিনি। আজকেও অনুশীলন করব। আশা করি, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ফিট ইনশাল্লাহ।'

এম সি



শীর্ষ সংবাদ:

মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক