জুবিন গার্গের ব্যান্ডের গায়িকা অমৃতপ্রভা গ্রে প্তা র
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

জুবিন গার্গের ব্যান্ডের গায়িকা অমৃতপ্রভা গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৫ ০৩:৫৪:১২ অপরাহ্ন

জুবিন গার্গের ব্যান্ডের গায়িকা অমৃতপ্রভা গ্রে প্তা র

ফাইল ফটো


গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিংয়ে নেমে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে জুবিন গার্গের। গায়কের মৃত্যুর পর অভিযোগ ওঠে তাকে হত্যা করা হয়েছে। আসামের যুবরাজারে রহস্যজনক মৃত্যুতে জড়িত থাকার অভিযোগ ওঠে তার ম্যানেজার, সংগীত দলের ড্রামার ও আয়োজকের বিরুদ্ধে। ইতোমধ্যে অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ।

নতুন খবর, জুবিন গার্গের মৃত্যুর ঘটনা তদন্তে আসাম পুলিশ গায়কের ব্যান্ডের সদস্য অমৃতপ্রভাকেও গ্রেপ্তার করেছে। এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে ৪।ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের সময় গোস্বামী ও অমৃতপ্রভা দুইজনই জুবিনের সঙ্গে ইয়ট পার্টিতে উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে গায়ক স্কুবা ডাইভিং করতে নামেন এবং পরে তাঁকে পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

ভারতের বিশেষ তদন্তকারী দলের সূত্র দেশটির গণমাধ্যমকে জানিয়েছে, ভিডিওতে গোস্বামীকে গার্গের খুব কাছে সাঁতার কাটতে দেখা গেছে। আর সেই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করছিলেন অমৃতপ্রভা। গত ছয় দিনে ধরে তাদের দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।জুবিনের মৃত্যুতে আসাম পুলিশ ইতোমধ্যে শ্যামকানু মোহন্ত এবং ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে হত্যা মামলা রুজু করেছে। গত বুধবার দিল্লি থেকে তাদের গ্রেফতার করা হয়। পরদিন আসামীদের আদালতে তোলা হলে ১৪ দিনে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে গুয়াহাটি আদালাত।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা