এবার শাহরুখকে কড়া ভাষায় আক্রমণ পরিচালকের
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

এবার শাহরুখকে কড়া ভাষায় আক্রমণ পরিচালকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৫ ১১:০৬:৩৭ অপরাহ্ন

এবার শাহরুখকে কড়া ভাষায় আক্রমণ পরিচালকের

ছবি : সংগৃহীত


বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের ভাই অভিনব কাশ্যপ এবার শাহরুখ খানকে দেশ ছেড়ে দুবাইয়ে স্থায়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। শাহরুখের মুম্বাইয়ের বাড়ির নাম ‘মান্নাত’ এবং দুবাইয়ের বাড়ির নাম ‘জান্নাত’- এ নাম দুটির বিশ্লেষণ টেনে এই বিতর্কিত মন্তব্য করলেন তিনি।

অভিনবের দাবি, এই দেশে থেকে চাওয়ার বা প্রার্থনার শেষ নেই, কিন্তু শাহরুখের ‘স্বর্গ’ যেহেতু দুবাইয়ে, তাই তার সেখানেই চলে যাওয়া উচিত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনব কাশ্যপ তার মন্তব্যের ব্যাখ্যা দেন। তিনি বলেন, ‘শাহরুখের দুবাইয়ের বাড়ির নাম জান্নাত। আর মুম্বাইয়ের বাড়ির নাম মান্নাত। এর অর্থ কী? অর্থাৎ এই দেশে থেকে শুধু প্রাপ্তির জন্য প্রার্থনা করেন। এই দেশে থেকে চাহিদার কোনো শেষ নেই। কিন্তু স্বর্গ অর্থাৎ জান্নাত হচ্ছে দুবাইয়ে। ওখানেই যদি স্বর্গ থাকে, তাহলে ভারতে আপনি কী করছেন?’

অভিনব শাহরুখের সাম্প্রতিক একটি চলচ্চিত্রের সংলাপের প্রসঙ্গ টেনেও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘শাহরুখের ছবিতে সংলাপ রয়েছে, “ছেলের গায়ে হাত লাগানোর আগে বাবার সঙ্গে কথা বলো।” এই ধরনের মানুষকে কী বলব? সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে গিয়ে ওরা প্রাসাদ বানিয়েছেন। আমাদের কী যায় আসে ওদের সম্পত্তির পরিমাণ দিয়ে? ওরা কি আমাদের খেতে দেন? শাহরুখ নিঃসন্দেহে খুব ভালো কথা বলেন। কিন্তু ওর উদ্দেশ্যও মোটেই ভালো নয়।’

অভিনবের এমন মন্তব্যে শাহরুখ খানের ভক্তরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের দাবি, অভিনব কাশ্যপ যেহেতু বর্তমানে কোনো কাজ পাচ্ছেন না, তাই তিনি তারকাদের আক্রমণ করে আলোচনায় আসার চেষ্টা করছেন।

প্রসঙ্গত, এর আগে অভিনব কাশ্যপ অভিনেতা সালমান খানকেও আক্রমণ করেন। বলেছিলেন, সালমানের পরিবারের সদস্যরা স্বাভাবিক মানুষ নন এবং তারা অপরাধ জগতের সঙ্গে জড়িত। এই ধরনের ধারাবাহিক মন্তব্যের কারণে অভিনব প্রায়ই বিতর্কের জন্ম দেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা