কুলাউড়ায় সার বোঝাই ট্রাক উল্টে রাজমিস্ত্রি নিহত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৭ PM

কুলাউড়ায় সার বোঝাই ট্রাক উল্টে রাজমিস্ত্রি নিহত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১০/২০২৩ ০৮:৪৪:১৮ AM

কুলাউড়ায় সার বোঝাই ট্রাক উল্টে রাজমিস্ত্রি নিহত


মৌলভীবাজারের কুলাউড়ায় সার বোঝাই ট্রাক উল্টে সুলেমান মিয়া (৪০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলেমান ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজামপুর গ্রামের মৃত সামছুল হকের ছেলে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাখানেক উদ্ধার অভিযানের পর ট্রাকের নিচ থেকে সুলেমানের লাশ বের করে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে ভাটেরা হয়ে কুলাউড়ার দিকে আসছিল সার বোঝাই একটি ট্রাক। পথে ভাটেরার কৃষ্ণপুর এলাকায় ট্রাকটি পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খালে পড়ে গিয়ে চাপা পড়ে সুলেমান মারা যান।

এ সময় ট্রাকচালক সুমন মিয়া পালিয়ে যান। কুলাউড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সোলায়মান আহমেদ বলেন, ঘন্টাখানেক উদ্ধার অভিযানের পর ট্রাকের নিচ থেকে নিহতের লাশ বের করা হয়। কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের প্রক্রিয়াধীন রয়েছে।


JA



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ