মৌলভীবাজারে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৭ PM

মৌলভীবাজারে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১০/২০২৩ ০৯:২৫:৩৭ AM

মৌলভীবাজারে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি

মৌলভীবাজার মনু নদীতে প্রতিমা বিসর্জন


সিঁদুর খেলায় মেতে ওঠে সারাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা। কেউ কারও গালে, কেউবা কারও কপালে সিঁদুর ছুঁয়ে দিচ্ছেন। কেউ আবার আলতো ছোঁয়ায় প্রিয়জনকে রাঙাচ্ছেন লাল টুকটুকে সিঁদুরে পূজামন্ডপগুলোতে। এভাবেই সিঁদুর খেলায় মাতেন হিন্দু ধর্মের নারীরা। তবে বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে আনন্দ-উৎসবে রাশ টেনে ভক্তদের কাঁদিয়ে বিদায় নেন দেবী দুর্গা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে জেলা শহরের চাঁদনীঘাট ব্রীজের মনু নদীতে পৌরসভার ব্যবস্থাপনায় শুরু হয় প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা। প্রতিমা বিসর্জন দেখতে চাঁদনীঘাট ব্রীজ ও মনু নদীর দু’পাড়ে হাজার হাজার দর্শনার্থীর ঢল নামে।

নিশ্ছিদ্র নিরাপত্তার মাধ্যমে শেষ হলো দুর্গার প্রতিমা বিসর্জন। নেচে-গেয়ে দুর্গা দেবীর প্রতিমা বিসর্জন দিয়েছেন ভক্তরা। এর মাধ্যমে এই বছরের মতো শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা। গত ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হওয়া সনাতন ধর্মাবলম্বীদের পাঁচদিনের বৃহত্তম শারদীয় দুর্গোৎসবের শান্তিপূর্ণ সমাপ্তি হয়েছে মৌলভীবাজারের মনু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে। এসময় জেলা পুলিশের বিপুল সংখ্যক সদস্য নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় দ্বায়িত্ব পালন করেন। বিকেল ৩টায় জেলা শহরের চৌমুহনা এলাকা থেকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার ব্যানারে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে শুরু হয় প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা। শোভাযাত্রাটি সাইফুর রহমান সড়ক হয়ে ফের চাঁদনীঘাট ব্রীজের মনু নদী’র প্রতিমা বিসর্জন স্থানে গিয়ে শেষ হয়। এর পর একে একে জেলা সদরের ১১৭টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন শুরু হয় মনু নদীতে। প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মো. মনজুর রহমান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এ বছর শারদীয় দুর্গোৎসবে জেলায় ১০৩৬টি পূজা মণ্ডপের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ে শহরের ত্রিনয়ণী ও মহেশ্বরী পূজা মণ্ডপ। এ দুটি মণ্ডপ ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান তীর্থস্থান কেদারনাথ মন্দির ও পশ্চিমবঙ্গের নদীয়া অঞ্চলে অবস্থিত মায়াপুর মন্দিরের আদলে তৈরি করা হয়েছিল। 

JA



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ