গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক : তানজিন তিশা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক : তানজিন তিশা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৫ ১১:০২:৪১ অপরাহ্ন

গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক : তানজিন তিশা

ছবি : সংগৃহীত


ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এরপর রিজভি ওয়াহিদ এবং শুভমিতার গাওয়া ‘চোখেরি পলকে’ মিউজিক ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান।

নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিশা। অভিনয়ের পাশপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। এবার এক গিফটকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন এই অভিনেত্রী।

পাঠানো উপহারের সঙ্গে পারিশ্রমিকের প্রসঙ্গ টেনে অভিনেত্রী নিজেকে ‘প্রতারক’ হিসেবে উল্লেখ করেছেন হাস্যরসের ছলে।

পোস্টে তানজিন তিশা লিখেছেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক। হাহা! আর ফটোশুটই যদি করাতে চান পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।’

অভিনেত্রীর এমন স্পষ্টবাদী মন্তব্যের পর কমেন্ট বক্সে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। ইউসুফ আলি নামে এক নেটিজেন তিশাকে পরামর্শ দিয়ে লিখেছেন, ‘আপু এদের মত উদ্যোক্তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘আচ্ছা এদের পিছে পড়ে রয়েছে কারা? তাদের কি আজাইরা কাজ নেই।’ আবার কেউ কেউ কৌতূহলী হয়ে জানতে চেয়েছেন, ‘কি হলো আবার?’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা