হঠাৎ ঢাকায় সাকিব
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ PM

হঠাৎ ঢাকায় সাকিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৩ ০৫:৩৬:৩০ AM

হঠাৎ ঢাকায় সাকিব

সাকিব আল হাসান। ফাইল ছবি


সেমিফাইনালে চোখ রেখে বিশ্বকাপ মিশন শুরু করা বাংলাদেশ পাঁচ ম্যাচের চারটিতে হেরেছে। শেষ চার ম্যাচে পরাজিত হওয়ায় সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে। 

বিশ্বকাপে দল হয়ে বাংলাদেশ ভালো করতে পারছে না। আইপিএলের সুবাদে ভারতের চেনা উইকেট-কন্ডিশনে অধিনায়ক সাকিব আল হাসানও ভালো ক্রিকেট দেখাতে পারছেন না । 

সেজন্য মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলে ঢাকা ফিরে এসেছেন তিনি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেএসপির কোচ নাজমুল আবেদিন ফাহিমের অধীনে অনুশীলন করবেন সাকিব। বুধ, বৃহস্পতি ও শুক্র; এই তিনদিন ঢাকায় অনুশীলন করে ফিরবেন দলের ক্যাম্পে।

বাংলাদেশ আগামী ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনসে। ঢাকা টু কলকাতা দূরত্ব বেশি নয়। ভ্রমণ ক্লান্তিও তাই বেশি হবে না। ২৮ অক্টোবর বাংলাদেশ ডাচদের মুখোমুখি হবে। 

ডিডি



শীর্ষ সংবাদ:

মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক