জুড়ীতে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৬ PM

জুড়ীতে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১০/২০২৩ ০৫:৩৭:২৮ AM

জুড়ীতে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার দৃশ্য


কিশোরকন্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জুড়ী উপজেলায় ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩' অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) জুড়ী উপজেলার চারটি কেন্দ্র সাগরনাল উচ্চ বিদ্যালয়, জাফরনগর উচ্চ বিদ্যালয়, আলফালাহ ইসলামীক একাডেমী ও হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর মোট ১০৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অভিভাবকরা বলেন, কিশোরকন্ঠ পাঠক ফোরামের এরকম মেধা ভিত্তিক প্রতিযোগিতার ফলে শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়নসহ পড়ালেখায় আরো মনোনিবেশ বাড়বে।

কিশোরকন্ঠ পাঠক ফোরাম জুড়ী উপজেলার প্রধান পরিচালক তারেক রহমান বলেন, পড়ালেখার পাশাপাশি জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন শিক্ষার্থীদের আত্মপ্রত্যয়ী ও সাহসী হওয়ার জন্য বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসকে সামনে রেখে নানাবিধ প্রতিযোগিতামূলক কর্মসূচির আয়োজন করে থাকে। 

JA



শীর্ষ সংবাদ:

অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক