১৫ ফেব্রুয়ারির আগে হবে নির্বাচন: প্রেস সচিব শফিকুল আলম
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৩৪ AM

১৫ ফেব্রুয়ারির আগে হবে নির্বাচন: প্রেস সচিব শফিকুল আলম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৫ ০৫:২৮:২৬ PM

১৫ ফেব্রুয়ারির আগে হবে নির্বাচন: প্রেস সচিব শফিকুল আলম

ফাইল ফটো


গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন, যেকোনো সিদ্ধান্ত নেওয়া হোক না কেন নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে হবে। কোনো শক্তির বলেই এটাকে পেছানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।শুক্রবার (৩১ অক্টোবর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে অবৈধ অস্ত্র উদ্ধার বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে প্রধান উপদেষ্টা কাজ করছেন। আপনারা দেখেছেন গত সপ্তাহে কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। এ নিয়ে প্রতি মাসে আমাদের একটা রিপোর্ট তৈরি করা হচ্ছে।’শেখ হাসিনার বিচার নিয়ে প্রেস সচিব বলেন, ‘ইন্টেরিম সরকার অনেক কাজ করেছে। শেখ হাসিনার বিচার কাজও করছে, সম্ভবত ১৩ তারিখে শেখ হাসিনার বিচারের দিন জানাবে। আর নির্বাচনের কাজ পুরোদমে চলছে।’আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের যে পরিমাণ টাকা সেটা তারা খরচ করছে না। তারা তিন সেকেন্ডের কিছু ভিডিও করে ভিউ ব্যবসা করছে। যাতে তদের অ্যাকাউন্টে কিছু টাকা যোগ হয়। তারা এভাবে ৫০ বছর মিছিল করলেও কোনো লাভ হবে না।’

এর আগে জুলাই কন্যা ফাউন্ডেশনের অনুষ্ঠানে শফিকুল আলম বলেন, ‘জুলাই আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিলো অনেক বেশি । তারা তাদের ভাই, সন্তান ও বোনদের আন্দোলনের সময় নিজেদের বুক পেতে দিয়েছে।’জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমির সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল, উপ-উপাচার্য রেজাওয়ানুল হক ও নোয়াখালী জেলার জেলা অতিরিক্ত প্রশাসক ইসমাঈল হোসেন প্রক্টরমোহাম্মদ আরিফুর রহমান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী