ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর মওকুফের খবর ভুয়া: আইনজীবী
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর মওকুফের খবর ভুয়া: আইনজীবী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৬ ০৫:৫২:০০ অপরাহ্ন

ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর মওকুফের খবর ভুয়া: আইনজীবী

সংগৃহিত


ড. মুহাম্মদ ইউনূসের ৬৬৬ কোটি টাকার কর মওকুফ বা মামলা তুলে নেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। তিনি জানিয়েছেন, গ্রামীণ কল্যাণের করসংক্রান্ত মামলাটি এখনো হাইকোর্টে বিচারাধীন রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) হাইকোর্টে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, দুটি রিট এখনো বিচারাধীন। যার মধ্যে ২০২৪ সালের আগস্টে একটি বেঞ্চ সরকারের পক্ষে রায় দিলেও পরে সেই আদেশ প্রত্যাহার (রিকল) করা হয়। বর্তমানে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাগুলোর শুনানি চলছে এবং শিগগিরই শুনানি হওয়ার কথা রয়েছে। তাই মামলাটি প্রত্যাহার করা হয়েছে এমন প্রচারণা সঠিক নয়। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে এবং আমরাই শুনানির জন্য তালিকাভুক্ত করেছি।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, মামলাটিকে ‘ট্যাক্স ফাঁকির মামলা’ হিসেবে উপস্থাপন করায় দেশে-বিদেশে ভুল বার্তা গেছে। তার ভাষ্য, গ্রামীণ কল্যাণ কর ফাঁকি দেয়নি; বরং উৎসে কর পরিশোধের পর একই আয়ের ওপর দ্বিতীয়বার কর আরোপের বৈধতা নিয়েই আদালতে প্রশ্ন তোলা হয়েছে।

তিনি বলেন, যদি গ্রামীণ কল্যাণকে পুনরায় কর পরিশোধ করতে হয়, তাহলে একই বিনিয়োগের মাধ্যমে কর পরিশোধকারী গ্রামীণ টেলিকমের করসংক্রান্ত বিষয়ও পর্যালোচনা করা প্রয়োজন। অথচ সেই বিষয়টি তদন্তের আওতায় আনা হয়নি বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও জানান, ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেওয়ার পরই গ্রামীণ প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। এসব প্রতিষ্ঠান কোম্পানি আইনের ২৮ ধারায় পরিচালিত অলাভজনক সংস্থা, যার কোনো ব্যক্তিমালিকানা নেই। তাই কর ফাঁকি বা মওকুফের বিষয়ে গণমাধ্যমে প্রচারিত খবরগুলো সম্পূর্ণ গুজব ও বিভ্রান্তিকর।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের