সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ PM

সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৭/২০২৬ ০৩:০৬:৪৪ PM

সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন


মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ৩২ ঘণ্টার এই ধারাবাহিক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ৫৬টি যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই রাত ১২টা থেকে ১৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এই সাঁড়াশি অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন নিয়মিত মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) পলাতক আসামি, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ মেট্রো অধ্যাদেশে অভিযুক্ত ব্যক্তি ও সন্দেহভাজনদের আইনের আওতায় আনা হয়েছে।

এদিকে, মহানগরীর ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগ পৃথক অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ২৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩২টি যানবাহন তাৎক্ষণিকভাবে আটক করা হয়। সব মিলিয়ে মোট ৫৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হচ্ছে। অপরাধমুক্ত ও নিরাপদ সিলেট গড়ার লক্ষ্যে এসএমপির এই বিশেষ অভিযান ও জনবান্ধব কার্যক্রম আগামীতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮