কুলাউড়ায় দীপাবলির জন্য দীপ তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

কুলাউড়ায় দীপাবলির জন্য দীপ তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

শুভ গোয়ালা, কুলাউড়া

প্রকাশিত: ২৬/১০/২০২৩ ১০:৪৮:৫৪ পূর্বাহ্ন

কুলাউড়ায় দীপাবলির জন্য দীপ তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

সনাতন পদ্ধতিতে দীপ তৈরি করছেন শিল্পীরা


দুর্গা পূজা শেষ, আর কিছুদিন পরই দীপাবলি । সনাতনী ধর্মাবলম্বীদের এ উৎসবের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। দীপাবলিকে সামনে রেখে মাটির দীপ তৈরীতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। ১২ নভেম্বর দীপাবলি অনুষ্ঠিত হবে।

সরেজমিনে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হিংগাজিয়া চা-বাগানে গিয়ে দেখা যায়,  দীপাবলির জন্য দীপ তৈরীর কাজ শুরু হয়েছে। পাহাড় থেকে পলিমাটি এনে দীপ বানাচ্ছেন শিল্পীরা।

মৃৎশিল্পী বিরিজলাল কুমার জানান, দীপ বানানোর কাজ চলছে। বছরে এই এক মাস দীপ বানাতে ব্যস্ত সময় পার করতে হয়। ব্যবসায়ীরা পাইকারি দামে কয়েক হাজার দীপ কিনে নিয়ে যান আমার কাছ থেকে, তারা তাদের গ্রামে খুচরা মূল্যে বিক্রি করেন । 

তিনি বলেন, কুলাউড়া উপজেলায় হাতেগোনা কয়েকজন এই পেশায় যুক্ত বলে চাহিদার চাইতে কম বানাতে পারি আমরা। 

শিল্পী দশরথ জানান, সনাতন পদ্ধতিতে দীপ বানাতে সময় অনেক বেশি লাগে। যদি সরকার আমাদের আরও উন্নত ব্যবস্থা করে দিত তাহলে সারাবছর কমবেশি  বানানো যেত৷ সেই সাথে হারিয়ে যাওয়া এই শিল্পকে ধরে রাখতে পারতাম। 

এই এলাকার বাসিন্দা যমুনা যাদব(৯২) জানান, বিরিজলালের পরিবারসহ এই গ্রামে আরও যারা এই পেশায়  এখনো আছেন তারা সেই পাকিস্তান আমল থেকে এই পেশায় জড়িত। তবে দিন দিন এই পেশা বিলুপ্তির দিকে। 



ডি ডি