কমলগঞ্জে ২ দিনব্যাপী বিএমইটি বৃত্তি পরীক্ষা শুরু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৬ PM

কমলগঞ্জে ২ দিনব্যাপী বিএমইটি বৃত্তি পরীক্ষা শুরু

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১০/২০২৩ ০৪:৫৯:০৯ AM

কমলগঞ্জে ২ দিনব্যাপী বিএমইটি বৃত্তি পরীক্ষা শুরু

কমলগঞ্জে মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের ব্যবস্থাপনায় বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে


বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি) এর ব্যবস্থাপনায় মৌলভীবাজারের কমলগঞ্জে দুইদিনব্যাপী বিএমইটি বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে  উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা শুরু হয়। 

উপজেলার বিভিন্ন স্কুলের ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির ১৫২ জন শিক্ষাথীরা অংশগ্রহণ করছে। এসময় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন মৌলভীবাজার আলী আমজদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.শাহাব উদ্দিন।

জানা যায়, ২০০১ সাল হতে শুধুমাত্র মুসলিম মণিপুরি শিক্ষার্থীদের নিয়ে এ পরীক্ষা শুরু হলেও ২০১৭ সাল থেকে দশম শ্রেণিতে পাঙাল (মুসলিম মণিপুরি) শিক্ষার্থীর পাশাপাশি মীতৈ ও বিষ্ণুপ্রিয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন।

ছাত্র-ছাত্রীদের মেধা-বিকাশ ও শিক্ষার মান-উন্নয়নের লক্ষ্যে প্রতিবছর বিএমইটি এই বৃত্তি পরীক্ষা আয়োজন করে থাকে। ২৮ অক্টোবর শনিবার পরীক্ষা শেষ হবে। বাংলা, ইংরেজি, গণিত ও প্রাথমিক বিজ্ঞান এই চার বিষয়ে পরীক্ষা হচ্ছে। এ বছর বিএমইটি বৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণির ৬১ জন, অষ্টম শ্রেণির ৪১ জন ও দশম শ্রেণির ৫০ জনসহ ১৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

পরীক্ষা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি হাজী মো.আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, উপদেষ্টা অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, সহ-উপদেষ্টা মো. আব্দুল মতিন, উপদেষ্টা ও শিক্ষক মো. খুরশেদ আলী, সাবেক সভাপতি শিক্ষক মো. সাজ্জাদুল হক স্বপন, বাহরাইন প্রবাসী হাজী মো. আইনুর উদ্দিন, উপদেষ্টা ডা. মো. কাইয়ুম উদ্দিন, কোষাধ্যক্ষ মো. সাহাজ উদ্দিন, শিক্ষক ফরিদ আহমেদ ও সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু প্রমুখ।

ডিডি



শীর্ষ সংবাদ:

অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক