১৫৬ রানেই আটকে গেলো ইংল্যান্ড
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ PM

১৫৬ রানেই আটকে গেলো ইংল্যান্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৩ ০৬:০৬:১৬ AM

১৫৬ রানেই আটকে গেলো ইংল্যান্ড

শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয়


বেঙ্গালুরুতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান নিয়েছিলেন জস বাটলার। অধিনায়কের সিদ্ধান্ত শুরুতেই ভুল প্রমাণ করেন টপ অর্ডার ব্যাটাররা। এরপর মিডল অর্ডারে বেন স্টোকস কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন। তবে যোগ্য সঙ্গীর অভাবে ম্যাচের চিত্রনাট্য বদলাতে পারেননি। শেষ পর্যন্ত কোনোরকমে দেড়'শ রান তোলতে পেরেছে তারা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৩৩.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান এসেছে স্টোকসের ব্যাট থেকে। শ্রীলঙ্কার হয়ে ৩৫ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার লাহিরু কুমারা।

দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান দেখে-শুনে শুরু করেছিলেন। সপ্তম ওভারে ২৮ রান করা মালানকে সাজঘরে ফিরিয়ে ৪৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তিনে নেমে রান আউটে কাটা পড়েছেন জো রুট। ইনফর্ম এই ব্যাটার এদিন দুই অঙ্ক ছোঁয়ার আগেই ফিরেছেন।

বেয়ারস্টো উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ৩০ রান। এরপর জস বাটলার, লিয়াম লিভিংস্টোনদের কেউই সুবিধা করত পারেননি। তাদের আসা-যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রেখেছিলেন স্টোকস। এই মিডল অর্ডার ব্যাটার ৪৩ রানে ফিরলে ইংল্যান্ড থামে ১৫৬ রানে। 

ডিডি



শীর্ষ সংবাদ:

মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক