রাতে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ PM

রাতে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৩ ০৭:৩৩:১৯ AM

রাতে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব

ছবি: সংগৃহীত


বুধবার সকালে মুম্বাই থেকে ঢাকায় ফিরেছিলেন সাকিব আল হাসান। জরুরী কাজ শেষে আজ আবার ভারতে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। রাতে কলকাতায় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। হঠাৎ কি এমন ব্যস্ততা যে, বিশ্বকাপের মধ্যে দেশে ফিরে এসেছেন সাকিব? সাকিবের দেশে ফেরার খবরে ভক্ত-সমর্থকদের মনে এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো। দুপুরের দিকে জট খুলেছে সেই রহস্যের। রান খরায় ভুগতে থাকা সাকিব মূলত ব্যাটিং নিয়ে কাজ করতেই ঢাকায় এসেছিলেন।

নিজের ছোট বেলার কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে গতকাল বুধবার তিন ঘন্টার একটি ব্যাটিং সেশন করেছেন সাকিব। অনুশীলনে টেকনিক্যাল বা কি সমস্যা নিয়ে কাজ হলো সেটা খোলাসা করতে চাননি ফাহিম। তবে সাকিবের কাছ থেকে ভালো কিছুর আশা তিনি করছেন তিনি।

ফাহিম বলেন, 'আজকে শুধু ব্যাটিং নিয়েই কাজ হয়েছে। সামনের দুই দিনে বোলিংয়ের কাজও হতে পারে। আজকে অনুশীলনের পর ওকে বেশ ভালো দেখাচ্ছে। তবে কতটা কাজ হলো, সেটা তো ম্যাচে বোঝা যাবে। ম্যাচে ভালো করলে তবেই না কার্যকারিতা ফুটে উঠবে। আশা করি, সাকিব ভালো করবে ও দলকে জেতাবে।' 

আজ মিরপুরের ইনডোরেও ঘণ্টা তিনেক ব্যাটিং অনুশীলন করেছেন। সকাল ৯টা ৭ মিনিটে মিরপুর শেরে-ই বাংলার ইনডোর স্টেডিয়ামে এসেছিলেন সাকিব। এরপর অনুশীলন শেষে  দুপুর ১২টা ৪২ মিনিটে  মিরপুর ত্যাগ করেছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক