কমলগঞ্জে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

কমলগঞ্জে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১০/২০২৩ ০৮:১৯:৩৫ পূর্বাহ্ন

কমলগঞ্জে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

প্রতিকী ছবি


৪ দিন আগে নিখোঁজের পর মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ লাশ উদ্ধারকালে তার মা কদবান বিবি এসে সনাক্ত করে বলে তার ছেলে ছমির মিয়া (৪৫)। সে শমশেরনগর ইউনিয়নের সতিঝির গাও-এর মৃত ইন্তাজ মিয়ার ছেলে।

কদবান বিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ছমির মিয়া একজন নেশাখোর। তার বিরুদ্ধে  চুরিসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। বেশ কিছুদিন কারাভোগ করে সে কয়েকদিন আগে কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে মাকে নানাভাবে জ্বালাতন করে ৪ দিন আগে বাড়ি থেকে বের হলে আজ বাড়ির অদূরে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় তার ফুলা লাশটি পাওয়া যায়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) শামীম আকন্জী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, একজন ইউনিয়ন সদস্যের মাধ্যমে খবর পেয়ে তিনি পুলিশের একটি দল নিয়ে সন্ধ্যা ৭ টায় লাশ উদ্ধার  করতে গেছেন। এসময় সতিঝিরগাও এর কদবান বিবি এসে এটি ছমির মিয়ার লাশ বলে দাবি করেন। সে ৪ দুন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি বলেও তিনি জানান।

পরিদর্শক শামীম আকন্জী আরও বলেন, চমির মিয়া একজন নেশাখোর ও অপরাধী। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

JA



শীর্ষ সংবাদ:

কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ