জুড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫১ AM

জুড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ২২/১১/২০২৫ ০৮:১৯:৩৮ PM

জুড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত

ছবি: জৈন্তা বার্তা


মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারজন অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাকালীন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনায় সম্মাননা প্রদান করা হয় প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মো. শেখ ফরিদ, সহকারী শিক্ষক মো. আবুল কাশেম, মো. মেহের আলী এবং মো. মইয়ব আলীকে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রবীণ শিক্ষাবিদ তাজুল ইসলাম (তারা মিয়া)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  ইসহাক আলী, জাঙ্গিরাই দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রহিম সরকার, ভূকশিমইল কলেজের  প্রভাষক জহিরুল ইসলাম সরকার,প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্মচারী পরিষদের  , সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি, মনিরুল ইসলাম,  ইউপি সদস্য আবুল কাশেম,বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরশাদ আলী, কচুরগুল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জামাল হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন কৃষ্ণনগর-বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সাইফ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- মাওলানা মতিউর রহমান, লিয়াকত আলী, সাইফুল আলম, সাইফুর রহমান জমির, সুরুজ আলী, কামাল হোসেন মিন্টু, সুরুজ মিয়া, আনোয়ার হোসেন আকাশ, হেলাল আহমদ, নাসির হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হাবিবুর রহমান মুরাদ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব