শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন পু লি শ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ PM

শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন পু লি শ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১১/২০২৫ ০৬:১৪:১৫ PM

শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন পু লি শ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন

সংগৃহিত


১৪ মাস দায়িত্ব পালন শেষে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার   শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন  এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন  পিপিএম। 

শনিবার  (২৯ নভেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে নবাগত পুলিশ সুপার  মোহাম্মদ বিল্লাল হোসেনের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। 

শনিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে মৌলভীবাজার জেলা পুলিশের একটি চৌকস দল বিদায়ী পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। 

এরপর সহকর্মীদের সাথে কুশল বিনিময় শেষে বাংলাদেশ পুলিশের চিরায়ত রীতি অনুযায়ী তিনি সুসজ্জিত, ফুলে সাজানো বিশেষ গাড়িতে চড়ে বিদায় নেন। জেলা পুলিশের সদস্যরা ফুলে সজ্জিত রশি টেনে গাড়িটি কার্যালয়ের প্রধান ফটক পর্যন্ত এগিয়ে দিয়ে তাদের  অভিভাবককে বিদায় জানান। 

এর আগে মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় বিদায়ী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। 

উল্লেখ্য, বদলিজনিত কারনে  এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকায় যোগদান করবেন।

জৈন্তাবার্তা / সুলতানা