ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সে মৌলভীবাজার জেলার দুইজন ১ম ও ২য় স্থান অর্জন করেন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৩ AM

ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সে মৌলভীবাজার জেলার দুইজন ১ম ও ২য় স্থান অর্জন করেন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১১/২০২৫ ০৬:২৮:১৫ PM

ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সে মৌলভীবাজার জেলার দুইজন  ১ম ও ২য় স্থান অর্জন করেন

ছবি:নিজস্ব


ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স ২০২৫–২৬ এ মৌলভীবাজার জেলার উল্লেখযোগ্য অর্জন“ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স, ২০২৫–২৬” শীর্ষক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি ২৩ নভেম্বর ২০২৫ খ্রি. থেকে ২৭ নভেম্বর ২০২৫ খ্রি. পর্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে চার জেলার মোট ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা মূল্যায়নের লক্ষ্যে একটি মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য অর্জনকারী প্রথম তিনজনকে বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট-এর পক্ষ থেকে পুরস্কার হিসেবে মূল্যবান বই প্রদান করা হয়।

অত্যন্ত সন্তোষের বিষয় যে, এই মূল্যায়ন পরীক্ষায় মৌলভীবাজার জেলার দুইজন ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ১ম ও ২য় স্থান অর্জন করেন।

১ম স্থান: জনাব হিমেল পাল, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, নানকার ইউনিয়ন ভূমি অফিস, মৌলভীবাজার।

২য় স্থান: জনাব সাধন চন্দ্র দাস, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, ইউনিয়ন/পৌর ভূমি অফিস, শ্রীমঙ্গল সদর, শ্রীমঙ্গল।

তাঁদের এই অসাধারণ অর্জন মৌলভীবাজার জেলার জন্য অত্যন্ত গর্বের। ভবিষ্যতে তাঁদের পেশাগত উন্নয়ন, দক্ষতা বিকাশ এবং জনসেবায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার ক্ষেত্রে এই সাফল্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব