কুলাউড়া লংলা কলেজের সহকারী অধ্যাপক শাহনাজ বাহারের ইন্তে*কাল
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৬ AM

কুলাউড়া লংলা কলেজের সহকারী অধ্যাপক শাহনাজ বাহারের ইন্তে*কাল

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১১/২০২৫ ১১:৩৫:২৭ PM

কুলাউড়া লংলা কলেজের সহকারী অধ্যাপক শাহনাজ বাহারের ইন্তে*কাল

ছবি:সংগৃহীত


কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বাহার (৫৩) ইন্তেকাল করেছেন। শনিবার রাত ৮ ঘটিকায় স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। রোববার শাহনাজ বাহারের কর্মস্থল লংলা কলেজ ক্যাম্পাসে সকাল ১১ টায় প্রথম জানাজা ও দুপুর ২টায় ভাটেরাস্থ বাড়িতে ২য় জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় ।
প্রবীণ শিক্ষকের আকস্মিক মৃত্যুতে লংলা কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া। 

জানা যায়, লংলা কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষকতায় যুক্ত শাহানাজ বাহার ছিলেন অত্যন্ত আদর্শিক ও নীতিবান শিক্ষক। তিনি কলেজের সহকারী অধ্যাপক নজমুল হোসেনের সহধর্মণী। মৃত্যুকালে স্বামী ২ পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি। 

 রোববার ৩০ নভেম্বর লংলা আধুনিক ডিগ্রি কলেজ ক্যাম্পাসে প্রিয় শিক্ষকের জানাজার নামাজ ও শেষ বিদায় জানাতে শিক্ষক শিক্ষার্থীরা কান্নায় ভেঙ্গে পড়েন।
 ১১ ঘটিকায় জানাজার নামাজ শেষে শাহনাজ বাহারের কফিনে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা জানান কলেজ গভনিং বডির সভাপতি সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, অধ্যক্ষ আতাউর রহমানসহ শিক্ষক ও বর্তমান-প্রাক্তণ শিক্ষার্থীরা।
জানাজার নামাজ শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ আনসার উদ্দিন। এসময় কলেজে শোক বইয়ে প্রিয় শিক্ষকের স্মৃতিচারন করেন শিক্ষক-শিক্ষার্থী ও শুভাঙ্খীরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব