নিসচা'র ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বড়লেখায় র‍্যালি ও সমাবেশ
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ AM

নিসচা'র ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বড়লেখায় র‍্যালি ও সমাবেশ

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০১/১২/২০২৫ ০৮:৩৭:৪৬ PM

নিসচা'র ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বড়লেখায়  র‍্যালি ও সমাবেশ

ছবি:সংগৃহীত


জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)'র সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পহেলা ডিসেম্বর সোমবার নিসচা বড়লেখা উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে আয়োজিত র‍্যালি সকাল ১১ টায় বড়লেখা পৌর শহরের শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজারে গিয়ে শেষ হয়।
পরে শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্টিত সমাবেশে নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও আইনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, ট্রাফিক পুলিশ হাদিকুল ইসলাম, নিসচা বড়লেখা শাখার পৃষ্টপোষক মো. নিজাম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক শাকিল আহমদ, সিনিয়র সদস্য আব্দুল হক ও জাহাঙ্গীর আলম। 

এসময় নিসচা সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, আহমেদ নোমান, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক রমা কান্ত দাস, অর্থ সম্পাদক এহসান আহমদ, দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক নয়ন চক্রবর্তী, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক ছাদিকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক অজিত রবিদাস, যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ, কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ ছুনু, শাকিল আহমদ, জালাল আহমদ, প্রবিন্স সুচিয়াং, রাহেল আহমদ, উবায়েদ উল্লাহ, কবির আহমদ, মজনুর রহমান, আলমগীর হোসেন চৌধুরী, আদম আলী প্রমুখ উপস্থিত  ছিলেন।  

নিসচার ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও মাসব্যাপী জনহিতকর নানা কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বড়লেখা নিসচা'র ব্যবস্থাপনায় উপজেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হবে। 

উল্লেখ্য, ১ ডিসেম্বর ২০২৫ নিরাপদ সড়ক চাই (নিসচা)'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবার কেক না কেটে জনহিতকর কাজে ব্যয় করার নির্দেশ দিয়েছেন নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তাঁর আহ্বানকে সম্মান জানিয়ে পুর্বের মতো নিসচা বড়লেখা উপজেলা শাখা মাসব্যাপী জনহিতকর বিভিন্ন সামাজিক-মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মসূচি গ্রহণ করেছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন আরিফুল হক চৌধুরী , গণসংযোগ ও পথসভায় মানুষের ঢল
আগামীকাল সিলেটে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিভাগীয় কনভেনশন
নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপ*সারণে মাঠে এমরান চৌধুরী
মাধবপুরে দুই কৃষকের ৩০০ সবজি গাছ কে*টে দিল দুর্বৃ*ত্তরা
পরিবেশগত শ*র্ত ভ*ঙ্গ করায় সিলেটের ইবনে সিনা হাসপাতালকে জরি*মানা
ধানের শীষ শুধু বিএনপির নয়-এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনমতের প্রতীক- খন্দকার মুক্তাদির
শাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আসিফ মাহমুদ
সিলেটের কয়েকটি এলাকায় দুই দিন বিদ্যুৎ থাকবে না