কুলাউড়ায় পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

কুলাউড়ায় পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০২/১২/২০২৫ ০৪:০৮:৩৩ অপরাহ্ন

কুলাউড়ায় পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু

ছবি:নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ১০ দিনের কর্মবিরতি শুরু করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা।মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্ব পালন থেকে বিরত থেকে কার্যালয়ের পাশে অবস্থান নেন পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীরা।

এ সময় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণা দেন তারা।নিয়োগ বিধি দাবী আদায় পরিষদ কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা কার্যালয়ের পাশে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুলাউড়ার প্রধান সমন্বয়ক রুদ্রজিত চক্রবর্তী,যুগ্ম সমন্বয়ক জাহানারা বেগম, ছয়ফুল ইসলাম,তানিয়া তাহমিনা। সদস্য, মো. আব্দুস সামাদ চৌধুরীসহ উপজেলার সকল পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকাগন উপস্থিত ছিলেন রেহেনা পারভীন, কেয়া রানী প্রামাণিক, পরিদর্শক জিয়াউর রহমান, পরিদর্শিকা অর্চনা রানী বিশ্বাস প্রমুখ।বক্তারা বলেন, পরিবারকল্যাণ কর্মীরা প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছেন। অথচ তাঁদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদোন্নতি হচ্ছে না। তাই দ্রুত নিয়োগবিধি ২০২৪ বাস্তবায়ন করার দাবি জানান তাঁরা। মঙ্গলবার শুরু হওয়া এ কর্মবিরতি আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানান আন্দোলনকারীরা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ
বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ