কমলগঞ্জে বিএমইটি মেধাবৃত্তি পরীক্ষা সমাপ্ত
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

কমলগঞ্জে বিএমইটি মেধাবৃত্তি পরীক্ষা সমাপ্ত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১০/২০২৩ ০৩:০১:৪০ পূর্বাহ্ন

কমলগঞ্জে বিএমইটি মেধাবৃত্তি পরীক্ষা সমাপ্ত

বিএমইটি বৃত্তি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা


মৌলভীবাজারের কমলগঞ্জে বিএমইটি বৃত্তি পরীক্ষা শুরু করেছে বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি)। দুই দিনব্যাপী এ পরীক্ষা অনুষ্টিত হয়। গত বৃহস্পতিবার (২৬অক্টোবর) সকাল ১০টায় উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চবিদ্যালয়ে এই পরীক্ষা হয়। শনিবার (২৮ অক্টোবর) পরীক্ষা শেষ হয়। ৪৫ দিনের ভিতরে পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে বলে জানান বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি হাজী আব্দুস সামাদ।

উপজেলার বিভিন্ন স্কুলের পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণির ১৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। সংগঠনের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন জানান, ২০০১ সালে শুধু মুসলিম মণিপুরি শিক্ষার্থীদের নিয়ে এ পরীক্ষা শুরু হলেও ২০১৭ সাল থেকে দশম শ্রেণিতে মীতৈ ও বিষ্ণুপ্রিয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

পরীক্ষা চলাকালীন সময় হল পরিদর্শন করতে আসেন উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, সহকারী কমিশনার ভূমি রইছ আল রেজোয়ান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, লেখক ও গবেষক আহমদ সিরাজ ও  সফাত আলী সিনিয়র মাদ্রাসা সহকারী অধ্যাপক সেলিম আহমদ চৌধুরী, ট্রাস্টের উপদেষ্টা ডা. মো. কাইয়ুম।

পরীক্ষা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি হাজী আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, উপদেষ্টা অধ্যক্ষ নুরুল ইসলাম, সহ-উপদেষ্টা আব্দুল মতিন, উপদেষ্টা ও শিক্ষক খুরশেদ আলী, সাবেক সভাপতি শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, কোষাধ্যক্ষ সাহাজ উদ্দিন, শিক্ষক ফরিদ আহমেদ প্রমুখ।

JA



শীর্ষ সংবাদ:

কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ