কুলাউড়ায় কৃষিজমি থেকে অবৈ*ধভাবে মাটি কাটায় ১ লাখ টাকা জরি*মানা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ PM

কুলাউড়ায় কৃষিজমি থেকে অবৈ*ধভাবে মাটি কাটায় ১ লাখ টাকা জরি*মানা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১২/২০২৫ ০৯:০০:৪৪ PM

কুলাউড়ায় কৃষিজমি থেকে অবৈ*ধভাবে মাটি কাটায় ১ লাখ টাকা জরি*মানা

ছবি: জৈন্তা বার্তা


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মইশাজুরী এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে মো. ছালেক আহমদ নামের এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে কুলাউড়া থানা পুলিশের একটি টিম সহায়তা করে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ৪(খ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ১৫(১) ধারায় মো. ছালেক আহমদকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

এ ধরনের পদক্ষেপে অবৈধভাবে মাটি কাটার প্রবণতা কমবে বলে মনে করছেন স্থানীয়রা। পরিবেশ সচেতন নাগরিকরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ