ছবি:সংগৃহীত
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশপ্রেমে জাগ্রত হয়ে বড়লেখাবাসী জেগে উঠে রণহুঙ্কারে। নয় মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ৬ ডিসেম্বর আজকের দিনে মৌলভীবাজারের বড়লেখা অঞ্চল পাকহানাদার মুক্ত হয়।
এ উপলক্ষ্যে আজ শনিবার বিকেলে বড়লেখা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের সাধারণ সম্পাদক জাহেদ আহমদের সঞ্চালনায় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা ফনি ভূষণ শীল, মুক্তিযোদ্ধা তপন আলী, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিটু, আব্দুল ফাত্তাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের সাংগঠনিক সম্পাদক নাদের আহমদ প্রমুখ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




