বড়লেখায় নিসচার উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ছাগল উপহার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৯ AM

বড়লেখায় নিসচার উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ছাগল উপহার

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১২/২০২৫ ০৯:১১:২২ PM

বড়লেখায় নিসচার উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ছাগল উপহার

ছবি:সংগৃহীত


নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড়লেখায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসচ্ছল চারটি পরিবারের মাঝে ছাগল উপহার দেওয়া হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ২টায় বড়লেখা শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানবিক এ কর্মসূচি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন। সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান ও প্রকাশনা সম্পাদক আশফাক আহমদ।

শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম। শোক প্রস্তাব উপস্থাপন করেন দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসলাম উদ্দিন, খেলাফত মজলিস সভাপতি কাজী মাওলানা এনামুল হক, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ, আঞ্জুমানে আল ইসলাহ সাধারণ সম্পাদক সাহেদ আহমদ জুয়েল, জমিয়তে উলামায়ে বড়লেখার ছাত্রকল্যাণ সম্পাদক মুফতি হাসান আহমেদ, মৌলভীবাজার জেলা চেম্বার অব কমার্সের সদস্য আব্দুস সামাদ।

এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহ-সভাপতি খলিলুর রহমান, নিসচা পৃষ্ঠপোষক তারেক আহমদ ও নাজিম উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক আহমেদ নোমান, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, অর্থ সম্পাদক এহসান আহমদ, দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, সহ-প্রচার সম্পাদক শাকিল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক অজিত রবিদাস, কার্যকরী সদস্য মাছুম আহমদ ছুনু, সাব্বির আহমদ আবির, জাহাঙ্গীর আলম, রাহেল আহমদ, ফরহাদ আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নিসচার মানবিক অঙ্গীকারেরই অংশ। প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক না কেটে অসচ্ছল পরিবারের হাতে ছাগল উপহার দেওয়া নিসচার ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ, যা সমাজে ইতিবাচক বার্তা দিয়েছে।’

অনুষ্ঠান শেষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের হাতে ছাগল তুলে দেওয়া হয়। পাশাপাশি তিনজন হিফজ শিক্ষার্থীর মধ্যে কোরআন শরিফ বিতরণ করা হয়।

শেষে সড়ক আন্দোলনের পথিকৃৎ, নিসচা প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সড়ক দুর্ঘটনায় আহতদের সুস্থতা ও নিহতদের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমীন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব