তামিম-লিটনকে হারিয়ে বাংলাদেশ বিপদে
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ PM

তামিম-লিটনকে হারিয়ে বাংলাদেশ বিপদে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৩ ০৭:৫০:৫০ AM

তামিম-লিটনকে হারিয়ে বাংলাদেশ বিপদে

ছবি: সংগৃহীত


ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পথ হারালো বাংলাদেশ। উইকেটে বোলারদের জন্য বাড়তি কিছুই নেই। তবুও দুই ওপেনার নিজেদের উইকেট বিলিয়ে দিয়েছেন। তাদের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংয়ে বিপদে পড়েছে দল। ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯ রান তোলেছে বাংলাদেশ। উইকেটে আছেন মিরাজ ও শান্ত।

ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে ছিলেন আরিয়ান দত্ত। এই স্পিনারের গুড লেন্থের বলে রিভার্স সুইপ করতে গিয়ে টপ এডজ হয় লিটনের। লেগ স্লিপের দিকে খানিকটা সরে এসে সহজ ক্যাচ নিয়েছেন এডওয়ার্ডস। সাজঘরে ফেরার আগে ১২ বলে ৩ রান করেছেন লিটন।

পরের ওভারেই ফিরেছেন আরেক ওপেনার তানজিদ তামিম। তার আউটের ধরন ছিল আরো দৃষ্টিকটু। অফ স্টাম্পের বাইরে পরে লাফিয়ে উঠা বল টেনে পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। ৩ চারে তামিম করেছেন ১৫ রান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান এসেছে এডওয়ার্ডসের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ২ টি করে উইকেট শিকার করেছেন মুস্তাফিজ, শরিফুল ও তাসকিন।

এম সি



শীর্ষ সংবাদ:

মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক