বাংলাদেশ হারের শঙ্কায়, স্টেডিয়াম ছাড়লেন পাপন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫২ PM

বাংলাদেশ হারের শঙ্কায়, স্টেডিয়াম ছাড়লেন পাপন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৩ ০৯:৪৩:০৮ AM

বাংলাদেশ হারের শঙ্কায়, স্টেডিয়াম ছাড়লেন পাপন

ছবি: সংগৃহীত


বাংলাদেশের খেলা দেখতে গত শুক্রবার ভারতে যান নাজমুল হোসেন পাপন। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দেখতে ইডেন গার্ডেন্সে যান তিনি। কিন্তু পুরো ম্যাচ শেষ না করেই স্টেডিয়াম ছেড়েছেন বিসিবি সভাপতি।

বাংলাদেশ যখন হারের দ্বারপ্রান্তে তখন স্টেডিয়াম ছেড়েছেন পাপন। ভারতের স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটের দিকে স্টেডিয়াম ছেড়ে বের হয়ে যেতে দেখা যায় তাকে। তিনি যখন স্টেডিয়াম ছাড়েন, তখন ২৩০ রানের লক্ষ্য তাড়ায় একশো ছোঁয়ার আগেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১৪ রান তোলেছে বাংলাদেশ। উইকেটে আছেন মুস্তাফিজ ও তাসকিন।

এর আগে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পথ হারায় বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে ছিলেন আরিয়ান দত্ত। এই স্পিনারের গুড লেন্থের বলে রিভার্স সুইপ করতে গিয়ে টপ এডজ হয় লিটনের। লেগ স্লিপের দিকে খানিকটা সরে এসে সহজ ক্যাচ নিয়েছেন এডওয়ার্ডস। সাজঘরে ফেরার আগে ১২ বলে ৩ রান করেছেন লিটন।

পরের ওভারেই ফিরেছেন আরেক ওপেনার তানজিদ তামিম। তার আউটের ধরন ছিল আরো দৃষ্টিকটু। অফ স্টাম্পের বাইরে পরে লাফিয়ে উঠা বল টেনে পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। ৩ চারে তামিম করেছেন ১৫ রান।

দুই ওপেনারকে হারিয়ে দল যখন ধুঁকছে তখন বিপদ আরো বাড়ান নাজমুল হোসেন শান্ত। অফ স্টাম্পের অনেক বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে ঠিকমতো টাইমিং করতে পারেননি। প্রথম স্লিপে খানিকটা ডানদিকে সরে দারুণ ক্যাচ নিয়েছেন ফন ভ্যাক। ৯ রান করে শান্ত ফেরায় দলীয় ফিফটির আগেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারালো বাংলাদেশ।

বিশ্বকাপের শুরু থেকেই অফফর্মে সাকিব আল হাসান। বিশেষ করে ব্যাটিংয়ে নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি। ছন্দে ফিরতে দিন দুয়েক আগেই দেশে ফিরে তার ছোট বেলার কোচের পরামর্শ নিয়েছেন। এতকিছুর পরও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছেন না তিনি। ফন ম্যাকারানের রাইজিং বলে ব্যাট চালিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়েছেন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৫ রান।

সাকিব ফেরার চার বল পরই ফিরলেন মেহেদি মিরাজও। বাকিদের আসা-যাওয়ার মধ্যে একও প্রান্তে সাবলীল ছিলেন মিরাজ। হাঁটছিলেন ফিফটির পথে। তবে বাস ডি লিডি থামালেন এই ব্যাটারকে। খানিকটা খাটো লেন্থের বলে কাট করতে গিয়ে মিরাজের ব্যাটের কানা ছুঁয়ে বল গেছে উইকেটকিপারের হাতে। সাজঘরে ফেরার আগে মিরাজের করেছেন ৪০ বলে ৩৫ রান। এরপর মাহমুদউল্লাহর সঙ্গে জুটি গড়ার চেষ্টায় ছিলেন শেখ মেহেদি। কিন্তু সেটাও ভাঙলো রান আউটে। মাহেদি ফিরেছেন ৩৮ বলে ১৭ রান করে।

বাংলাদেশের শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে উইকেটে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার তিনিও ফিরলেন। ডি লিডিকে বড় শট খেলতে গিয়ে আরিয়ানের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। ২০ রান করে রিয়াদ ফেরায় বাংলাদেশের জয়ের সম্ভাবনাও ক্ষীণ হয়ে গেলো।

এম সি



শীর্ষ সংবাদ:

অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক