নাশকতা মোকাবেলায় মৌলভীবাজারে সর্তক অবস্থানে পুলিশ
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

নাশকতা মোকাবেলায় মৌলভীবাজারে সর্তক অবস্থানে পুলিশ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৩ ০২:৩৯:৫৩ পূর্বাহ্ন

নাশকতা মোকাবেলায় মৌলভীবাজারে সর্তক অবস্থানে পুলিশ

মৌলভীবাজারে সর্তক অবস্থানে পুলিশ


সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঘিরে নাশকতা মোকাবেলায় পুলিশকে সতর্ক অবস্থায় দেখা গেছে। এছাড়াও মৌলভীবাজারে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।

অপরদিকে, শহরের অধিকাংশ দোকানপাট খোলা থাকলেও সাধারণ মানুষের উপস্থিত কম।

রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন রুটে যাত্রী নিয়ে কিছু গণপরিবহন ছেড়ে যেতে দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকালে শহরের ঢাকা বাস ট্রামিনাল লোকাল ট্রামিনাল থেকে বিভিন্ন রুটে কিছু গণপরিবহন ছেড়ে যায়। তবে যাত্রীদের উপস্থিত কিছুটা কম দেখা গিয়েছে। তবে ঢাকাগামী যান চলাচল কম ছিল।

এসব স্থানে পুলিশের বাড়তি সর্তকতা জোরদার ছিল। অন্যদিকে, বিএনপি-জামায়াতের হরতালে সকল নাশকতা প্রতিহত করতে মাঠে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অবস্থানে দেখা গেছে। তবে হরতালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মাঠে তেমন দেখা যায়নি।

মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশিদ জানান, জনগণের ঝালমাল রক্ষার্থে আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।


JA



শীর্ষ সংবাদ:

কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ