কমলগঞ্জে আ.লীগের শান্তি সমাবেশ
বিএনপি- জামাত, শিবির কর্তৃক খুন, সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে হরতাল বিরোধী মিছিল, শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।
রবিবার (২৯ অক্টোবর) দুপুরে যুবলীগের আহবায়ক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মো. জুয়েল আহমদের নেতৃত্বে উপজেলা ময়না চত্তর থেকে শুরু হয়ে একটি মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভানুগাছ বাজারের চৌমুহনীতে এসে শান্তি ও উন্নয়ন সমাবেশে মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আসলাম ইকবাল মিলনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. সানোয়ার হোসেন সঞ্চালনায় এসময় শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ এস এম আজাদুর রহমান, কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান মো. ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, আলীনগর ইউপি সাবেক চেয়ারম্যান ফজলুল হক বাদশা, আওয়ামী লীগ নেতা খন্দকার আহমদ মিয়া, ছাত্রলীগ সভাপতি হামিম মাহমুদ জয় সহ উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পৌর, কলেজ, ইউনিয়ন এর সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, আন্দোলন ও হরতালের নামে বিএনপি-জামায়াত সন্ত্রাস নৈরাজ সৃষ্টি করতে না পারে সে জন্য ঐক্যবদ্ব থেকে তা প্রতিহত করে জনগনের পাশে দাঁড়ানোর আহবান জানান।
JA




