মডেল মসজিদ পেয়ে খুশী কমলগঞ্জের ধর্মপ্রাণ মুসল্লিরা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩২ PM

মডেল মসজিদ পেয়ে খুশী কমলগঞ্জের ধর্মপ্রাণ মুসল্লিরা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১০/২০২৩ ০৬:১৭:২৬ AM

মডেল মসজিদ পেয়ে খুশী কমলগঞ্জের ধর্মপ্রাণ মুসল্লিরা

মৌলভীবাজারের কমলগঞ্জের দৃষ্টিনন্দন মডেল মসজিদ। ছবি : প্রতিনিধি


প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশজুড়ে ৬ষ্ঠ পর্বে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে মৌলভীবাজারের কমলগঞ্জসহ আরো ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন।

সোমবার সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ৬ষ্ঠ ধাপে এসব মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন। এর মধ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার আদমপুর সড়কের পাশেই কামারগাঁও গ্রামে নির্মিত তিন তলা বিশিষ্ট এ দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কমলগঞ্জ অংশে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মো: মনজুর রহমান, পিপিএম (বার), উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদারসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ইমাম ও সাংবাদিকবৃন্দ।

সরজমিনে মসজিদটি ঘুরে দেখা যায়, কমলগঞ্জ চৌমুহনা থেকে আদমপুর রোডে পাশেই কামারগাও গ্রামে নির্মিত হয়েছে এ মডেল মসজিদটি। মসজিদের সৌন্দর্যে মুগ্ধ হবেন যে কেউ। নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে সিকিউরিটি গার্ড রুম। রয়েছে গাড়ি পার্কিং জোন। পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ অজু ও নামাজ আদায়ের আলাদা ব্যবস্থা।

ইমাম প্রশিক্ষণকেন্দ্র, গবেষণা কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, দাফনের আগের আনুষ্ঠানিকতা, কোরআন শিক্ষার ব্যবস্থাসহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। জানা যায়, গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে নির্মাণাধীন মডেল মসজিদের ভৌত অবকাঠামো বাস্তবায়িত হচ্ছে। ২৯ হাজার ৬০০ বর্গফুট এরিয়ার মসজিদের চুক্তিমূল্য ধরা হয়েছে ১২ কোটি ৬৬ লাখ টাকা। একসাথে প্রায় ৬০০ জন মুসল্লী নামাজের সুবিধা পাবে। এর বাস্তবায়নকারী সংস্থা ইসলামিক ফাউন্ডেশন। ৩০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় জাতীয় ইমাম সম্মেলন থেকে সারাদেশের নেওয়া ৫০টি মসজিদের মাঝে একমাত্র মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে এ মসজিদটি উদ্বোধন ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন পর মডেল মসজিদের কাজ শেষ হয়ে আজ উদ্ধোবন হয়েছে। পুরো উপজেলায় এটি সর্বপ্রথম মডেল বা আধুনিক মসজিদ। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আমরা এই মসজিদে নামাজ আদায় করার জন্য।

কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ জানান, মডেল মসজিদটি উদ্ধোধন হয়েছে। কমলগঞ্জবাসী এই দৃষ্টিনন্দন মডেল মসজিদে নামাজ পড়তে অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করেছিলেন। বাংলাদেশের ইতিহাসে একমাত্র প্রধানমন্ত্রী সারাদেশের প্রতিটি জেলা ও উপজেলাতে কোটি কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন মডেল মসজিদ জেলাও উপজেলাবাসীকে উপহার দিয়েছেন।

আমি এই সফল প্রধানমন্ত্রীর উত্তর উত্তর সাফল্য কামনা করছি।

ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো.আনোয়ারুল কাদির বলেন, মৌলভীবাজার জেলার মধ্যে সবার প্রথমে কমলগঞ্জ উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্ধোধন হয়েছে।

মডেল মসজিদের মধ্যে একজন মুসল্লীর সব ধরনের সুযোগ সুবিধা পাবে।

এ বিষয়ে মৌলভীবাজার গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্ধোধন হয়েছে। এখানে ধর্মপ্রান মানুষজন সবধরনের সুযোগ সুবিধা রয়েছে।


JA



শীর্ষ সংবাদ:

হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ